বেনজির ঘটনা সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা আইনজীবীর

বেনজির ঘটনা সুপ্রিমকোর্টে! বিচার চলাকালীন প্রধান বিচারপতি (সিজেআই) বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছোঁড়ার চেষ্টা আইনজীবীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেনজির ঘটনা সুপ্রিমকোর্টে! বিচার চলাকালীন প্রধান বিচারপতি (সিজেআই) ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতো ছোঁড়ার চেষ্টা আইনজীবীর। হুলস্থুল কাণ্ড সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতির সামনেই হট্টগোলের চেষ্টা করেন এক আইনজীবী। তিনিই প্রধান বিচারপতির দিকে জুতো ছোঁড়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত আইনজীবীকে আটক করেন। কিন্তু কেন এমন কাণ্ড করলেন ওই আইনজীবী? যদিও ঘটনায় তিনি উত্তেজিত হননি। পুরো ঘটনা দেখেও তিনি শান্ত ছিলেন এবং স্বাভাবিক ভাবে কার্যক্রম চালিয়ে গিয়েছেন। এবং জানিয়েছেন যে, এই বিষয়গুলি কোনভাবেই তাঁর উপর প্রভাব ফেলে না।

সূত্রের খবর, অভিযুক্ত আইনজীবী ডেস্কের কাছে গিয়ে জুতো খুলে বিচারকের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করলে তৎক্ষণাৎ তাঁকে আটকে দেন আদালতে র নিরাপত্তারক্ষীরা। এবং আইনজীবীকে সঙ্গে সঙ্গে বের করে দেন। এবং আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে বলতে শোনা যায় যে, “সনাতন ধর্মের অপমান আমি সহ্য করব না।” এরপর প্রধান বিচারপতি এই ঘটনায় বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আদালতে উপস্থিত অন্যান্য আইনজীবীদের তাদের যুক্তি উপস্থাপন চালিয়ে যেতে বলেন। তিনি বলেন, “এ সব উপেক্ষা করুন। আমরা প্রভাবিত হই না। এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না।” তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এবং আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়।অভিযুক্ত আইনজীবীর নাম রাকেশ কিশোর, যিনি ২০১১ সালে সুপ্রিম কোর্ট বারে নিবন্ধিত ছিলেন।

কিন্তু অভিযুক্ত আইনজীবী প্রধান বিচারপতির দিকে কেন জুতা ছোঁড়ার চেষ্টা করেছিলেন?

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে একজন আইনজীবী বলেছেন, “আজকের ঘটনাটি খুবই দুঃখজনক। যদি কোনও আইনজীবী আদালতে হামলার চেষ্টা করে থাকেন, তাহলে আমরা এর তীব্র নিন্দা জানাই। দেখুন, অভিযুক্ত আইনজীবী আমাদের বারের একজন সদস্য। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে তিনি ২০১১ সাল থেকে বারের সদস্য ছিলেন। অতএব, আমরা বলতে পারি যে যা প্রকাশ পেয়েছে তা হল ভগবান বিষ্ণুর বিষয়ে করা মন্তব্য, তিনি মাননীয় প্রধান বিচারপতির দিকে জুতো ছোঁড়ার চেষ্টা করেছিলেন, যা কিনা অন্যায়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যদি এই ঘটনাটি সত্য হয়, তাহলে ব্যবস্থা নেওয়া উচিত।” তবে ঘটনার সময়ে আদালতে কী নিয়ে মামলা চলছিল? বা আইনজীবী আচমকা এমন উত্তেজনার কারণ কী, তা জানা যায়নি।তবে তিনি আদালত থেকে বেরিয়ে সময় বলে গিয়েছিলেন যে, সনাতন ধর্মের প্রতি বিরূপতা তিনি বরদাস্ত করবেন না। অর্থাৎ সনাতন ধর্মকে কেন্দ্র করে যে কোনও মামলা চলছিল, তা স্পষ্ট!

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের