চেন্নাইয়ে ‘অলিম্পিক সিটি’ ও ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

এবার তামিলনাড়ুর প্রশাসনিক ও ক্রীড়া পরিকাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় বসেই তামিলনাড়ুর উন্নয়নে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। গতকাল বুধবারই ডিএমকে শাসনাধীনে আন্দোলনে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিজয় এবং তাঁর সরকার। এবার তামিলনাড়ুর প্রশাসনিক ও ক্রীড়া পরিকাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

তামিলনাড়ু রাজ্য বিধানসভায় ১১০ ধারা অনুযায়ী, তিনি জানিয়েছেন, রাজধানী চেন্নাইয়ে বিশ্বমানের একটি ‘অলিম্পিক্স সিটি’ এবং আধুনিক সুবিধাসম্পন্ন ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ে তোলা হবে।তামিলনাড়ুর অ্যাথলেটদের আন্তর্জাতিক স্তরে উন্নত করতে এবং অলিম্পিক্স-সহ বিশ্বমঞ্চে পদক জয়ের সংখ্যা বাড়াতে এই ‘অলিম্পিক্স সিটি’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। জানানো হয়েছে, অলিম্পিক সিটিটি তামিলনাড়ু ক্রীড়া উন্নয়ন কর্তৃপক্ষ এর দ্বারা গড়ে তোলা হবে। প্রস্তাবিত অলিম্পিক সিটিতে থাকবে বিশ্বমানের ক্রীড়াঙ্গন, অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জাম, একটি হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টার এবং বিশেষায়িত ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া চিকিৎসা কেন্দ্র। এই কেন্দ্রে ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের জন্য আধুনিক অবকাঠামো এবং আবাসনের সুবিধাও দেওয়া হবে।

ভারতের ক্রীড়ামহলে মোটরস্পোর্টসের আগ্রহ বাড়াতে এবং ফর্মুলা ওয়ান (F1)-এর মতো বিশ্বমানের রেসিং ইভেন্ট আয়োজনের উদ্দেশ্যে একটি নতুন ‘মোটরস্পোর্টস সিটি’ তৈরি করা হবে। যেখানে ফর্মুলা ১ থেকে ৪ রেস আয়োজন করা হবে। এদিকে ২০২৮ সালের শেষে ভারতে ফর্মুলা ১ রেসিং ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই টাস্ক ফোর্সটি গঠন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই বছরের শুরুতে, ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাবস অফ ইন্ডিয়ার সভাপতি অরিন্দম ঘোষ নয়াদিল্লিতে ক্রীড়া মন্ত্রকের সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন। যেখানে ভারতে বড় বড় আন্তর্জাতিক মোটরস্পোর্ট ইভেন্টগুলি ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ভারতে ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং একই সঙ্গে ২০২৮ সালের মধ্যে ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়নশিপ (ডব্লিউআরসি) ও মোটোজিপির একটি পর্ব আয়োজনেরও চেষ্টা চলছে। এই আবহে বিজয়ের এই ঘোষণা তামিলনাড়ুর যুব সমাজের জন্যে নতুন দিগন্ত খুলে দিল।

নামী দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছ তৃণমূল , তোপ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট