নামী দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

কী কাণ্ড! মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ! খাদ্য দফতরের অভিযানে উঠে এল বিস্ফোরক তথ্য। ঘটনাটি হুগলির আরামবাগে একটি জনপ্রিয় মিষ্টির দোকানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ! খাদ্য দফতরের অভিযানে উঠে এল বিস্ফোরক তথ্য। ঘটনাটি হুগলির আরামবাগে একটি জনপ্রিয় মিষ্টির দোকানের। সম্প্রতি নবান্ন বৈঠকে রাজ্যের হোটেল-রেস্তোরাঁগুলিতে ঠিকমতো খাদ্য বিধি মানা হচ্ছে কিনা, তা খাদ্য দফতরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফুড সেফটি সপ্তাহ। যার অংশ হিসেবে রাজ্যের ছোট-বড় সমস্ত খাবারের দোকানে তল্লাশি অভিযান শুরু করেছে খাদ্য দফতরের আধিকারিকরা। তাতেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে আধিকারিকদের। কোথাও রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হচ্ছে ফাঙ্গাস পড়া মাংস, কোথাও মাংসের থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কোথাও দুধে ভাসছে মাছি, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি বিস্কুট, আবার কোথাও খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে খাবার, আবার কোথাও বিরিয়ানিতে মেশানো হচ্ছে অস্বাস্থ্যকর রঙ। যা নজরে পড়তেই নর্দমায় ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল হুগলির একাধিক হোটেলে অভিযান চালিয়ে টন টন মাংস, হাড়ি ভর্তি বিরিয়ানি ফেলেছেন আধিকারিকরা। কিছু কিছু রেস্তোরাঁর লাইসেন্স বাজেয়াপ্ত করেছে। কিছু কিছু হোটেল আবার সিলও করে দেওয়া হয়েছে। এবার আরামবাগের একটি জনপ্রিয় মিষ্টি দোকানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে ওই দোকানে তল্লাশি চালিয়ে বিস্ফোরক তথ্য হাতে পেলেন আধিকারিকরা। মিষ্টি তৈরির কারখানায় পাওয়া গেল গায়ে মাখার রাসায়নিক রঙের টিউব। দেখামাত্রই ওই রঙের টিউব বাজেয়াপ্ত করলেন আধিকারিকরা।

ল্যাব টেস্টের জন্য সংগ্রহ করা হয়েছে আরও বেশকিছু মিষ্টি। চাপে পড়ে মিষ্টির দোকানদারও মিষ্টিতে রঙ মেশানোর কথা স্বীকার করলেন। যদিও সেই রঙ আগেও মেশানো হত বলে দাবি দোকানদারের। এর পাশাপাশি শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানেও হানা দেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। সেখানেও দেখা যায়, বিরিয়ানি থেকে বিভিন্ন খাবারে মেশানো হচ্ছে ক্ষতিকারক রঙ। দোকানদারদের সতর্ক করার পাশাপাশি খাবারের নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। দোকান সিজ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরামবাগ বাস স্ট্যান্ডের একটি খাবারের দোকানে বিড়ালকে ঘোরাফেরা করতেও দেখা যায়। তবে প্রশ্ন উঠছে এ ভাবে অস্বাস্থ্যকর সামগ্রী খাবারে দিনের পর দিন মেশানোয় সাধারণ মানুষের স্বাস্থ্যে কতটা বিষক্রিয়া হয়েছে। নিজের অজান্তেই খাবারের মধ্যে দিয়ে মানুষের শরীরে মিশছে বিষ।

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

দাবি মানলেন স্পিকার, পদ খারিজের মামলায় ২১ দিন সময় পেলেন তৃণমূলে ‘বিদ্রোহী’ ২০ সাংসদ

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?