গুজরাত হাইকোর্টের বিচারপতি নিখিল এস কারিয়েলের বদলি স্থগিত

শেষ পর্যন্ত দাবি পূরণ হওয়ায় উ‍ৎসবে মেতে উঠেছেন গুজরাত হাইকোর্টের আইনজীবীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচারপতি নিখিল এস কারিয়েলের (Justice Nikhil S Kariel) বদলির প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন গুজরাত হাইকোর্টের আইনজীবীরা। লাগাতার কর্মবিরতির ফলে আদালতের কাজকর্ম শিঁকেয় উঠেছিল। সমস্যা সমাধানে গত সোমবার শেষ পর্যন্ত আন্দোলনরত আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice of India DY Chandrachud)। আর ওই বৈঠকের পরেই বিচারপতি নিখিল এস কারিয়েলের বদলি স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) পক্ষ থেকে দেশের বিভিন্ন হাইকোর্টের সাত বিচারপতির বদলির সুপারিশ করা হয়েছে। ওই তালিকায় নাম নেই গুজরাত হাইকোর্টের বিচারপতি নিখিল এস কারিয়েলের  (Justice Nikhil S Kariel)। শেষ পর্যন্ত দাবি পূরণ হওয়ায় উ‍ৎসবে মেতে উঠেছেন গুজরাত হাইকোর্টের আইনজীবীরা।

গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice of India DY Chandrachud) নেতৃত্বে কলেজিয়ামের (Supreme Court Collegium) বৈঠকে গুজরাত ও তেলেঙ্গানা হাইকোর্টের তিন বিচারপতিকে পটনা হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়। আর ওই সুপারিশ জানাজানি হতেই কর্মবিরতিতে নামেন গুজরাত হাইকোর্টের আইনজীবীরা। তাঁদের দাবি, বিচারপতি নিখিল এস কারিয়েল (Justice Nikhil S Kariel) শিরদাড়া উঁচু রেখে মামলার রায় দিচ্ছেন। তিনি সাধারণ মানুষের কাছে পরিত্রাতা হয়ে উঠেছেন। তাঁর বদলি ভুল বার্তা দেবে। কর্মবিরতির ফলে অচল হয়ে পড়ে গুজরাত হাইকোর্টের কাজকর্ম। শেষ পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice of India DY Chandrachud) আন্দোলনরত আইনজীবীদের সঙ্গে বৈঠক করে তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দেন। সেই আশ্বাসের পরেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

এদিন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে দেশের বিভিন্ন হাইকোর্টের সাত বিচারপতিকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সাতজনের মধ্যে গুজরাত হাইকোর্টের বিচারপতি নিখিল এস কারিয়েলের (Justice Nikhil S Kariel) নাম নেই। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভিএম বেলুমনিকে কলকাতা হাইকোর্টে, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি বাত্তু দেবানন্দকে মাদ্রাজ হাইকোর্টে  বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে