চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সপ্তম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের ব্যাগে মিলল কন্ডোম-ছুরি-তাসের প্যাকেট, নাসিকের স্কুলে শোরগোল

নিজস্ব প্রতিনিধি: সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির  ছাত্রদের ব্যাগ থেকে মিল কন্ডোমের প্যাকেট। শুধু কন্ডোমের প্যকেট নয়। মিলেছে আরও অনেক আপত্তিকর সামগ্রী। পড়ুয়াদের ব্যাগ থেকে ওই সমস্ত আপত্তিকর জিনিস উদ্ধার হতেই চক্ষু চড়কগাছ স্কুল কর্তৃপক্ষের। ইতিমধ্যি উদ্ধার হওয়া জিনিসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে বেজায় চাঞ্চল্য।

সংবাদদমাধ্যমর সঙ্গে কথা বলতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে স্কুল পরিদর্শন চলছে। কোনও ছাত্রের ব্যাগে কিছু আপত্তিকর জিনিস রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পরিদর্শনের সময়েই আপত্তিকর জিনিস মিলেছে। তাঁর কথায়, “ছাত্রদের ব্যাগে পাওয়া আপত্তিকর সামগ্রী একদিনে পাওয়া যায়নি। গত বেশ কয়েকদিন ধরে একাধিক শিক্ষার্থীর ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে। শিক্ষার্থীদের অপরাধমূলক চিন্তাভাবনার বিকাশ যাতে না হয় সেইজন্যই আমরা স্কুল কর্তৃপক্ষ প্রতিদিন তাদের ব্যাগ চেক করছি।”

অভিভাবকরাও শিক্ষার্থীদের ব্যাগ পরিদর্শনের জন্য স্কুলের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন অভিভাবক বলেছেন, “স্কুলের শিক্ষক এবং প্রিন্সিপাল যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। কারণ এটা বিপথগামীতার যুগ। অভিভাবকদের পরে কেবলমাত্র শিক্ষকরাই শিশুদের মধ্যে সঠিক নৈতিকতা বোধ তৈরি করতে পারেন, বিবেক বোধ জাগিয়ে তুলতে পারেন। তাই আমরা এই উদ্যোগকে সমর্থন করি।”

 

বর্তমান সময়ে মুঠোফোন সবার হাতে হাতে। বাচ্চা থেকে বুড়ো, প্রত্যেকের জীবনই দিনের বেশিরভাগ সময় মুঠোফোনে বন্দি। গুগল, ইন্টারনেটের যুগে কিশোর-কিশোরীরা সব ধরনের তথ্য পেয়ে যায় নেট থেকে। তাই তাদের কৌতুহলও ভুল নয়। সেই সঙ্গে স্কুলের এই পদক্ষেপও অত্যন্ত প্রশংসনীয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ