বিহারে ভোট প্রচারের মাঝে রাহুল যা করলেন.. শুনে বিশ্বাস করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মানেই চমক। বিহারে চলতি মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন। তাঁর আগেই ক্ষমতা দখলে আদাজল খেয়ে ময়দানে নেমেছে শাসক বিরোধী উভয় শিবির। রবিবার বিহার নির্বাচনী প্রচারের মাঝে কংগ্রেস সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি বেগুসরাইয়ে স্থানীয় যুবকদের সঙ্গে ধরলেন মাছ।

রবিবার নৌকাবিলাসের মাঝেই সকলকে চমকে দিয়ে পুকিরে ঝাঁপ দেন। এদিন রাহুল গান্ধির সঙ্গে সাথে ছিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী এবং বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) প্রধান মুকেশ সাহনি এবং দলের নেতা কানহাইয়া কুমার। কংগ্রেস নেতা একটি নৌকায় করে পুকুরের মাঝখানে পৌঁছান। তারপর ঝাঁপ দেন। কংগ্রেস বেগুসরাইয়ে মাছ ধরার একটি ভিডিও পোস্ট করেছে। কংগ্রেস নিজেদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বেগুসরাইয়ে মাছ ধরার সময় জেলেদের কাজের সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জ এবং সংগ্রাম নিয়ে আলোচনা করেছেন। ” রাহুলের এই কাজকে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, জাতপাতের ঘোলাজলে মাছই ধরতে নেমেছেন কংগ্রেস নেতা। একজন ব্যবহারকারী লিখেছেন,  লিখেছেন, ‘এই নাটক ভোট বাক্সে খুব একটা কাজে আসবে না।’

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বিহারে ভোটের আগে বিরোধী মহাজোটবন্ধন মৎস্যজীবীদের জন্য প্রতি পরিবারে ৫,০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিরোধী জোটটি মৎস্য বীমা প্রকল্প বাস্তবায়ন এবং বাজারে প্রবেশাধিকার উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছে। প্রতিটি ব্লকে মাছের বাজার, প্রশিক্ষণ কেন্দ্র এবং ভর্তুকি প্রকল্প স্থাপনের কথাও বলেছে। আরও প্রতিশ্রুতি  দিয়ে বলা হয়েছে, একটি সুসংগত জলাধার নীতির অধীনে, নদী এবং পুকুরগুলিকে পুনরুজ্জীবিত করা হবে এবং মহাজোটবন্ধন ক্ষমতায় এলে সম্পদ বণ্টনে ঐতিহ্যবাহী জেলেদের অগ্রাধিকার দেওয়া হবে। 

প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম, উদ্ধার করল পুলিশ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু