হিমাচলে কংগ্রেস-বিজেপির কাঁটে কি টক্কর

বিধানসভার মোট আসন ৬৮

Share:

নিজস্ব প্রতিনিধি, শিমলা:  গুজরাত বিধানসভার ভোট গণনার পাশাপাশি সমান্তরালভাবে চলছে হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফল গণনা। হিমাচল প্রদেশে চলছে কংগ্রেসের সঙ্গে বিজেপির কাঁটে কি টক্কর। বিধানসভার মোট আসন ৬৮। কংগ্রেস এগিয়ে ৩৯টি আসনে। ২৬টি আসনে এগিয়ে বিজেপি। হিমাচলপ্রদেশ নির্বাচনে আম আদমি পার্টিও প্রার্থী দাঁড় করিয়েছিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে (বেলা ১২ টায় প্রাপ্ত খবর অনুসারে) আপের প্রাপ্তি শূন্য।

গুজরাতে দ্বিতীয় দফার ভোট শেষে প্রকাশিত হত শুরু করে বুথ ফেরত সমীক্ষার ফল। সেই বুথফেরত সমীক্ষার ফল ইঙ্গিত দিয়েছিল হিমাচলে ক্ষমতায় ছিল কংগ্রেস। ক্ষমতা তাদের হাতেই থাকছে। আর বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে বিরাট কোনও অঘটন না ঘটলে কংগ্রেস দ্বিতীয়বারের জন্য মসনদে বসতে চলেছে।

হিমাচল প্রদেশে ক্ষমতা দখল করতে বিজেপি এক চা ওয়ালাকে প্রার্থী করেছিল। শিমলা শহরাঞ্চলে পদ্মশিবির দাঁড় করিয়েছিল চারবারের বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী সুরেশ ভরদ্বাজকে। পদ্মশিবির আশায় ছিল, চা ওয়ালাকে প্রার্থী করে রাজ্যবাসীর নজর কাড়তে পারবে। যদিও ভোটের বাক্সে তাঁর কোনও প্রভাব পড়ল না। 

গত ১২ নভেম্বর ভারতের এই পার্বত্য রাজ্যে অনুষ্ঠিত হয় ৬৮টি বিধানসভা আসনে নির্বাচন। ম্যাজিক ফিগার ৩৫। কংগ্রেস ইতোমধ্যে ম্যাজিক ফিগার অতিক্রম করে গিয়েছে। সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। ভোট পণ্ডিতেরা বলছেন, হিমাচলে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল।

 #assemblyelection2022

আরও পড়ুন বিশ্বের সর্বোচ্চ বুথ হিমাচলে, ভোটার মাত্র ৫২ জন

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ