৪৫ বিধায়কের সমর্থন নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কনরাড সাংমা

রবিবার রাতে কনরাড সাংমাকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইউডিপি ও পিডিএফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: মেঘের রাজ্যে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটল। রবিবার রাতে মুখ্যমন্ত্রী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির নেতা কনরাড সাংমাকে সমর্থনের সিদ্ধান্ত নিল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) ও পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিএফ)। দুই দলের ১৩ বিধায়কের পাওয়ার পরে ৪৫ বিধায়কের সমর্থন নিশ্চিত হলো বিদায়ী মুখ্যমন্ত্রীর। আগামিকাল মঙ্গলবার দোলের দিনই মেঘের রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপত নিতে চলেছেন পূর্ণ অ্যাজিটক সাংমার পুত্র।

সদ্য সমাপ্ত মেঘালয় বিধানসভা নির্বাচনে কোনও দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে ৫৯ আসনে ভোট নেওযা হয়েছিল তার মধ্যে ২৬ আসনে জিতে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পার্টি। যদিও সরকার গঠনের ম্যাজিক ফিগার হলো ৩১। বিজেপি, এইচএসপিডিপি ও দুই নির্দল বিধায়কের সমর্থন নিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছিল ন্যাশনাল পিপলস পার্টি।

যদিও বিজেপি জোটের সরকার গড়া রুখতে আসরে ঝাঁপিয়েছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব। কিন্তু রবিবার রাতে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও পিডিএফ মুখ্যমন্ত্রী হিসেবে কনরাড সাংমাকে সমর্থন জানানোর ফলে এনপিপি’র নেতৃত্বে নতুন সরকার গঠনের রাস্তা প্রশস্ত হয়। ইউডিপি প্রেসিডেন্ট তথা বিদায়ী বিধানসভার স্পিকার মেহতাব লিংডো মুখ্যমন্ত্রী হিসেবে কনরাড সাংমাকে সমর্থনের কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। পিডিএফের দুই বিধায়ক এদিন এনপিপি সুপ্রিমোর সঙ্গে দেখা করে সমর্থনের কথা জানান।  

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে