ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৯,৪১৯, কেরলেই ৫ হাজার!

ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান (৯ ডিসেম্বর) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৪১৯ জন। চিন্তার বিষয় এরমধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্তের সংখ্যা ৫,০৩৮ জন। মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গতকালের থেকে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১.৬ শতাংশ। যা যথেষ্টই চিন্তার কারণ।

এরমধ্যেই আশার আলো হল করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত মহারাষ্ট্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তাঁকে এখনও ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। অপরদিকে কেরলের কেয়ার হাসপাতালের অধ্যক্ষ পদ্মাভ সেনয় দাবি করেছেন, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব অতটা পড়বে না। যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ইউরোপীয় দেশগুলিতে। কারণ ভারতের সিংহভাগ মানুষই একবার করোনায় আক্রান্ত হয়েছেন, না হয় করোনার টিকা নিয়েছেন। বর্তমানে ভারতে সুস্থতার হারও খুব সন্তোষজনক। ২০২০ সালের মার্চের পর বুধবার ছিল সর্বোচ্চ ৯৮.৩৬ শতাংশ। মৃত্যুর হারও কমের দিকে। গত ২৪ ঘন্টায় ভারতে ১৫৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ ছুঁয়েছে।

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য