লজ্জা! লজ্জা! লজ্জা! দিল্লিতে নোটার কাছেও হেরেছেন সিপিআইএম প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় ভোটে লড়তে নেমে জামানত খোয়ানো জলভাত হয়ে গিয়েছে ঘুরে দাঁড়ানোর খোয়াব দেখা সিপিএম নেতা-নেত্রীদের। এবার রাজধানী দিল্লির ভোটে শুধু জামানতই হারাননি ‘স্বঘোষিত’ সর্বহারার দলের প্রার্থীরা। এমনকি নোটার কাছেও হারতে হয়েছে। রাজনেতিক পর্যবেক্ষকদের মতে ‘সমাজমাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে কু‍ৎসা প্রচার করে যে মেঠো রাজনীতিতে প্রাসঙ্গিকতা অর্জন করা যায় না, তা বোঝা উচিত তথাকথিত কমরেডদের!’

দিল্লির ৭০ বিধানসভা আসনের মধ্যে ছয়টি আসনে লড়াই করেছিল তথাকথিত বামফ্রন্ট। তার মধ্যে সিপিআইএম, সিপিআই ও সিপিআই(এমএল) –প্রত্যেক দলই দুটি করে আসনে লড়েছিল। ছয় আসনেই ভূমিশয্যা নিয়েছেন বাম প্রার্থীরা। দিল্লির কারওয়াল নগরে সিপিআইএমের হয়ে ভোটের আসরে নেমেছিলেন অশোক আগরওয়াল। তিনি পেয়েছেন মাত্র ৪৫৭ ভোট। সেখানে নোটার বাক্সে পড়েছে ৭০৯টি ভোট। এই আসনে লক্ষাধিক ভোটে জিতেছেন বিজেপির কপিল মিশ্র। বদরপুর আসনে সিপিআইএমের হয়ে লড়তে নেমেছিলেন জগদীশ চন্দ্র। তার হালও শোচনীয়। তিনি পেয়েছেন মাত্র ৩৬৭টি ভোট। অথচ এখানে নোটার ঘরে গিয়েছে ৯১৫ ভোট। অর্থা‍ৎ সিপিআইএম প্রার্থীর চেয়ে নোটাকে যোগ্য মনে করেছেন ভোটাররা। এই আসনটি আম আদমি পার্টির প্রার্থী রাম সিংহ নেতাজি জয়ী হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৯৯১ ভোটে।

রাজধানীর বিকাশপুরী আসনে প্রার্থী হয়েছিলেন সিপিআইয়ের শেজো ভার্গিস। তাঁর ঝুলিতে গিয়েছে ৫৮০টি ভোট। নোটার ঝুলিতে পড়েছে ১,১২৭টি ভোট। আসনটিতে জয়ী হয়েছেন বিজেপির পঙ্কজকুমার সিংহ। তাঁর জয়ের ব্যবধান ১ লক্ষ ৩ হাজার ৯৫৫। পালম আসনে সিপিআইয়ের প্রার্থী দিলীপ কুমার পেয়েছেন মাত্র ১২৬টি ভোট। সেখানে ১১১৯টি ভোট গিয়েছে নোটার ঝুলিতে। এখান থেকে বিজেপির কুলদীপ সোলাঙ্কি জিতেছেন ৮২ হাজার ৪৬ ভোটের ব্যবধানে।

নরেলা আসন থেকে ভোট ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন সিপিআই (এম-এল)-এর অনিল কুমার সিংহ। তিনি পেয়েছেন ৩২৮টি ভোট। এখানে নোটার ঝুলিতে জমা পড়েছে ৯৮১টি ভোট। কোন্ডলি আসনে লড়েছিলেন সিপিআই (এম-এল)-এর অমরজি‍ৎ প্রসাদ। তার হাল সবার চেয়ে শোচনীয়। তিনি পেয়েছেন মাত্র ১০০টি ভোট। সেখানে নোটার বাক্সে পড়েছে ৭৭৬টি ভোট।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের