‘সব সীমা ছাড়িয়ে গিয়েছেন’, ইডিকে তুলোধনা প্রধান বিচারপতি গাভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে নির্লজ্জভাবে ব্যবহৃত হওয়ার জন্য সোমবার শীর্ষ আদালতে একাধিক মামলায় প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের তীব্র তিরস্কারের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তামিলনাডুর এক সংস্থার হয়ে মামলা লড়ার জন্য দুই আইনজীবীকে সমন পাঠানোর মামলায় ইডিকে তিরস্কার করে প্রধান বিচারপতি বলেন, ‘ইডি আধিকারিকরা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন। এইভাবে চলতে পারে না। ইডি আধিকারিকদের স্বেচ্ছাচারিতা বন্ধে কিছু নির্দেশকা জারির সময় এসেছে।’ প্রধান বিচারপতির তীব্র তিরস্কার শুনে মাথা নিচু করে থাকেন ইডির আইনজীবী তথা সলিসিটর তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। যদিও তুষার মেহতা বলার চেষ্টাস করেছিলেন, ‘ইডির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।’ কিন্তু তাতে কর্ণপাত করেননি প্রধান বিচারপতি।

তামিলনাডুর এক মামলায় অভিযুক্ত সংস্থার হয়ে মামলা লড়ার জন্য দুই প্রথিতযশা আইনজীবী অরবিন্দ দাতার ও প্রতাপ বেণুগোপালকে সমন পাঠায় ইডি। ওই সমন নিয়ে তীব্র প্রতিবাদ জানায় আইনজীবীদের একাধিক সংগঠন। শীর্ষ আদালতের কাছে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়েরের অনুরোধ জানিয়ে চিঠিও পাঠানো হয়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই ‘দাদাগিরি’র পথ থেকে পিছু হটে সমন প্রত্যাহার করে নেয় বিশ্বাসযোগ্যহীন সংস্থা হিসাবে পরিচিতি লাভ করা ইডি। সোমবার (২১ জুলাই) মক্কেলদের পরামর্শ দেওয়ার জন্য আইনজীবীদের সমন পাঠানোর মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘ইডির আধিকারিকরা সমস্ত সীমা লঙ্ঘন করে চলেছেন। নিজেদের অতি ক্ষমতাশালী হিসাবে মনে করছেন। আরও দুটি ক্ষেত্রে, আমরা এএসজি রাজুকে মুখ না খোলার জন্য বলেছিলাম, অন্যথায় আমাদের কিছু মন্তব্য করতে হবে।এইভাবে চলতে দেওয়া যায় না। সময় এসেছে কিছু গাইডলাইন বেঁধে দেওয়ার।’

এদিন শুধু দুই আইনজীবীকে সমন জানানোর মামলাতেই নয়, মাইসুরু নগরোন্নয়ন নিগম (মুডা)-র জমি দুর্নীতি মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী বিএম পার্বতীকে সমন পাঠানোর মামলাতেও ইডিকে তুলোধনা করেছে প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। মুডা দুর্নীতি মামলায় সিদ্দারামাইয়ার স্ত্রী বিএম পার্বতী ও কর্নাটকের মন্ত্রী বৈরথী সুরেশকেও সমন পাঠিয়েছিল ইডি। তবে কর্নাটক হাই কোর্ট ওই সমন খারিজ করে দেয়। পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। এদিন ওই মামলার শুনানিতে ইডির আইনজীবী এসভি রাজুর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘দুর্ভাগ্যবশত, মহারাষ্ট্রে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। এখন আর গোটা দেশে আপনারা এই হিংসা ছড়াবেন না। রাজনৈতিক লড়াই ভোটের ময়দানে লড়তে দিন। আপনারা কেন এর জন্য ব্যবহৃত হচ্ছেন? আমাদের মুখ খোলাবেন না। মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া কথা বলতে বাধ্য হব।’ কর্নাটক হাইকোর্টের একক বেঞ্চ যে ভাবে মামলাটি দেখেছে, তাতে কোনও ভুল নেই বলেই জানিয়ে ইডির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের