চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদল আসছে সিবিএসই-এর পাঠ্যবিষয়ে

নিজস্ব প্রতিনিধি : বদল আসছে সিবিএসই-এর দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবিষয়ে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দশম শ্রেণিতে দুটি ভাষার পরিবর্তে তিনটি ভাষা ও দ্বাদশ শ্রেণিতে একটি ভাষার পরিবর্তে দুটি ভাষা পড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এখানেই শেষ নয়, ভাষা ছাড়াও দশম শ্রেণিতে পাঁচটির জায়গায় সাতটি বিভিন্ন বিষয়ে পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বাদশ শ্রেণিতে দুটি ভাষা ছাড়াও চারটি বিষয় পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

দশম শ্রেণির পাঠ্যবিষয়ে যে তিনটি ভাষা পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে দুটি দেশিয় ভাষা। পাশাপাশি সাতটি বিষয় পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, সেই সাতটি বিষয় হল ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, আর্ট এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন ও এনভাইরনমেন্টাল এডুকেশন। পাশাপাশি দ্বাদশ শ্রেণিতে দুটি ভাষা ছাড়াও চারটি বিষয় ও একটি ঐচ্ছিক বিষয় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

ইতিমধ্যে সমস্ত সিবিএসই অনুমোদিত স্কুলের প্রধানদের কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে মতামত নেওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ