অন্ধ্র উপকূলে তাণ্ডব শুরু গুলাবের, পাঁচ মৎসজীবী নিখোঁজ

স্থলভাগে ঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় গুলাবের। ইতিমধ্য়েই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে শুরু হয়েছে ঝড়ের দাপট।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থলভাগে ঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় গুলাবের। ইতিমধ্য়েই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে শুরু হয়েছে ঝড়ের দাপট। মৌসম ভবন জানিয়েছে, ওই এলাকায় ঘণ্টায় ১০০ কিমির বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। অন্ধ্রের কলিঙ্গপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্য়েই হয়েছে ল্যান্ডফল। বিস্তৃর্ণ এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। রবিবার মাঝরাতের মধ্য়েই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে দিল্লির মৌসমভবন।

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, অন্ধ্র উপকূলে পাঁচজন মৎসজীবী নিখোঁজ হয়েছেন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই। তবে ইতিমধ্য়েই অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ৬১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ইতিমধ্য়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে। তাঁকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এরমধ্য়েই জানা যাচ্ছে, রবিবার সন্ধ্য়ায় মৎসজীবীদের এক নৌকা অন্ধ্রের শ্রীকাকুলাম জেলায় সমুদ্র থেকে ফেরার পথে ডুবে যায়। তাতে পাঁচজন সমুদ্রে পড়ে গিয়েছে বলে খবর। তাঁদের উদ্ধারের চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য