চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় মৃত্যুর হার কম, পোয়া বারো বিমা সংস্থাগুলির

নিজস্ব প্রতিনিধি : দেশ জুড়ে করোনা সংক্রমণের হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা সংক্রমণের হার বেশি হলেও চিন্তার কোনও কারণ নেই। বিশেষজ্ঞদের অভিমত যে উড়িয়ে দেওয়ার মতো নয়, তার প্রমাণও মিলেছে। করোনায় মৃ্ত্যুর সংখ্যা কম হওয়ার কারণেই সুবিধা হয়েছে জীবন বিমা সংস্থাগুলির।

গত মার্চে শেষ হওয়া অর্থবর্ষের রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় জীবন বিমা সংস্থাগুলিকে দিতে হয়েছে ৪১ হাজার ৪৫৭ কোটি টাকা। কিন্তু ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে জীবনবিমা সংস্থাগুলিকে দিতে হয়েছিল ৬০ হাজার ৮২১ কোটি টাকা। অর্থাৎ কুড়ি হাজার কোটি টাকারও বেশি কম দিতে হয়েছে। শতাংশের বিচারে ২০২১-২২-এর তুলনায় ২০২২-২৩ সালে জীবনবিমা খাতে দিতে হয়েছে ৩১.৮ শতাংশ কম। রিপোর্ট থেকে জানা গিয়েছে, যে ৪১ হাজার ৪৫৭ কোটি টাকা দেওয়া হয়েছে, তারমধ্যে ২৩ হাজার ৪২৩ কোটি টাকাই দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া।

২০২০ সালের মার্চ মাস থেকে দেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে। সেইসময় থেকে প্রায় ৫ লাখ ৩৩ হাজার মানুষ করোনায় মারা যায়। কিন্তু পরিসংখ্যান থেকে দেখা যাবে, সেই সময় থেকে অনেক মানুষকেই জীবন বিমার আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। চলতি বছরের ডিসেম্বর থেকে ফের দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে করোনায় অ্যাকটিভ কেসের স্ংখ্যা চার হাজারের আশেপাশে। আক্রান্তের হার বাড়লেও সারা দেশ জুড়ে মৃত্যুর হার তেমন বেশি নয়।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ