এই মুহূর্তে

ঢাকায় বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ মোদির, দিলেন সাহায্যের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর যুদ্ধবিমান ভেঙে প্রাণ হারিয়েছেন পাইলট সহ ১৯ জন। অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৬৪ জন। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধেয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও মর্মাহত। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। আমাদের হৃদয় শোকাহত পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’

এদিন ঢাকার বায়ুসেনার ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য আকাশে পাড়ি জমিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ওড়ার খানিকবাদেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেলা ১টা ৬ মিনিটে এফ-৭ বিজিআই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল, বিজিবি এবং সেনার উদ্ধারকারীরা। বিমানের চালক তৌকিরকে আশঙ্কাজনক অবস্থায় আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ঢাকার সেনা হাসপাতালে। যদিও তাতে লাভ হয়নি। চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ পাইলট। বাকিদের জাতীয় বার্ন ইনস্টিটিউট-সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতরের তরফে জানানো হয়, ‘বিমান দুর্ঘটনায় পাইলট সহ ১৯ জন প্রাণ হারিয়েছেন। রাজধানীর ছয়টি হাসপাতালে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন আরও ১৬৪ জন।’

আইএসপিআরের তরফে আরও জানানো হয়েছে, ‘কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন ও  উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন চিকি‍ৎসাধীন রয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।’ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে আগামিকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রূীয় শোকপালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ