১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে তলব দিল্লি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোর ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় পাঁচ-পাঁচবার ইডির সমন এড়ানোয় এবার তাঁকে হাজিরার নির্দেশ দিল দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের বিচারক। আগামী ১৭ অক্টোবর দিল্লির মুখ্যমন্ত্রীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা। যদিও দিল্লির নিম্ন আদালতের নির্দেশ নাও মানতে পারেন আপ সুপ্রিমো। সেক্ষেত্রে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ২ নভেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু সেই তলবে সাড়া দেননি আম আদমি পার্টির সুপ্রিমো। এর পরে ডিসেম্বরের ২১, চলতি বছরের জানুয়ারির ৩, ১৮ এবং ফেব্রুয়ারি মাসের ২ তারিখে তলব করা হয়। কিন্তু কোনও তলবেই সাড়া দেননি কেজরিওয়াল। উল্টে ইডির তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে আখ্যা দিয়ে পাল্টা চিঠি পাঠান তিনি।

পাঁচ-পাঁচবার তলব এড়ানোর পরে দিল্লির মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে দিল্লি আদালতের দ্বারস্থ হয় ইডি। কেজরিওয়াল যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সেই নির্দেশ দেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকালে ওই আর্জির শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রাখেন বিচারক দিব্যা মালহোত্রা। জানান, বিকেল চারটে নাগাদ সিদ্ধান্ত ঘোষণা করবেন। বিকেলে ইডির আর্জি নিয়ে রায় দিতে গিয়ে বিচারক আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে