৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধের ঘোষণা দিল্লি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ দিল্লিঃ কুয়াশার কারণে স্কুলগুলিতে শীতকালীন  ছুটি (Winter Break) ঘোষণা করল দিল্লির (Delhi) শিক্ষা দফতর। বুধবার শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, কুয়াশার কারণে  আগামী ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দিল্লির স্কুলগুলো বন্ধ থাকবে। পরিবেশমন্ত্রী গোপাল রায়ের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আতিশি, পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলট এবং দিল্লি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে দিল্লির শিক্ষা দফতরের তরফ থেকে।

গত সোমবার পরিবেশমন্ত্রী গোপাল  রায় ঘোষণা করেছিলেন যে দিল্লিতে উদ্বেগজনকভাবে বাড়ছে  বায়ু দূষণের (Air Pollution) মাত্রা। তাই তিনি দিল্লির সমস্ত স্কুল কর্তৃপক্ষকে  দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া  শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।  প্রসঙ্গত  আজ সকালে দূষণের মাত্রা ছিল ৪২১, যা মঙ্গলবারের থেকে অনেকটাই বেশি। দূষণ কমানোর জন্য দিল্লির সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। সরকারের তরফে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ পর্যায়টি প্রয়োগ করা হয়েছে এবং ডিজেল ট্রাক এবং নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত  দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তর প্রদেশ সরকারকে বায়ুদূষণ কমানোর নির্দেশ দিয়েছে। বায়ু দূষণ রোধে কনট প্লেসে ‘স্মগ টাওয়ার’ চালু করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সরকারকে স্মোগ টাওয়ার মেরামতের নির্দেশ দিয়েছে। অপারেশন টিমের সদস্য মহিপাল সিং বিষ্ট বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্মোগ টাওয়ারটি চালু করা হয়েছে। পরিচ্ছন্নতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে দিল্লির বায়ু দূষণের মুল কারণ হিসাবে পরিবেশবিদরা যানবাহন নির্গমন এবং খামারের খড় পোড়ানো সহ বেশ কয়েকটি কারণকে দায়ী করেছেন। তাই দূষণ কমানোর জন্য দিল্লি সরকারকে সতর্ক করেছে পরিবেশবিদরা।

বক্স অফিসে দুর্দান্ত শুরু! প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’