ফের ধাক্কা কেজরিওয়ালের, জরুরি শুনানির আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের ধাক্কা খেলেন আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির গ্রেফতারি ও ইডি হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর জরুরি শুনানির আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের কার্যালয়ের তরফে শনিবার রাতে জানিয়ে দেওয়া হয়েছে, হোলি উ‍ৎসবের পরে আদালত খুললেই দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জির শুনানি হবে। হোলির জন্য সোমবার ও মঙ্গলবার আদালত বন্ধ থাকবে। ফের বুধবার খুলবে। ওই দিনই শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বৃহস্পতিবার ইডির গ্রেফতারি থেকে ‘রক্ষাকবচ’ চেয়ে আম আদমি পার্টির সুপ্রিমোর আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ওই আর্জি খারিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কেজরির সরকারি ভবনে অতর্কিতে হানা দেয় ইডির আধিকারিকরা। টানা দুই ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে রাত নয়টা বেজে পাঁচ মিনিটে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ওই গ্রেফতারি নিয়ে গোটা দেশেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল শুক্রবারই জরুরি শুনানির আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও শেষ মুহুর্তে নাটকীয়ভাবে ওই আর্জি প্রত্যাহার করে নেন কেজরিওয়াল।

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে পেশ করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডির আইনজীবী। ওই আর্জির বিরোধিতা করে গ্রেফতারিকে অবৈধ আখ্যা দেন আপ সুপ্রিমোর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক কবিতা বাজেওয়া দিল্লির মুখ্যমন্ত্রী সাতদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ মার্চ বেলা দুটোর সময়ে ফের আদালতে পেশ করতে হবে কেজরিকে। ইডির গ্রেফতারি ও ইডি হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর্জির দ্রুত শুনানির অনুরোধ জানিয়েছিলেন। আগামিকাল রবিবার যাতে শুনানি করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট।

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা