Chinese Visa Scam: ঝুলেই রইল কার্তির ভাগ্য, জামিন নিয়ে রায় দিল না দিল্লি হাইকোর্ট

বুধবার শেষ হয় শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘুষের বিনিময়ে ভিসা (Visa) মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি (Karti) চিদম্বরমের জামিনের ব্য়াপারে দিল্লি হাইকোর্ট বুধবার কোনও রায় দিল না। দিল্লি হাইকোর্টের বিচারপতি পুনম এ বাম্বার এজলাসে বুধবার শেষ হয় শুনানি। কার্তি চিদম্বরমের হয়ে এই মামলায় সওয়াল করেন প্রবীণ আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিবল। অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) এস ভি রাজু। 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে অভিযোগ, ২৫০ জন চিনা নাগরিককে ভিসা (Visa) পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে  ২০১০ থেকে ২০১৪-য়ের মধ্যে ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দাবি,  পঞ্জাবে একটি বিদ্যুৎ প্রকল্প তৈরি করে দেওয়ার অছিলায় চিদাম্বরম-পুত্র কার্তি ওই বিশাল পরিমাণ টাকা ঘুষ নেন। গত মঙ্গলবার ED আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে  মুম্বই, চেন্নাই, ওড়িশা, পঞ্জাব, কর্নাটক-সহ মোট নটি জায়গায় তল্লাশি চালায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, তল্লাশিতে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে, যা কার্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে প্রমাণ করে। 

আগাম জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন কার্তি। বুধবার  দিল্লি হাইকোর্টের বিচারপতি পুনম এ বাম্বার এজলাসে চলে শুনানি। কার্তির আগাম জামিনের তীব্র বিরোধিতা করে ইডি। জানায়, এই আবেদন অপরিণত। কারণ, যে অভিযোগের ভিত্তি কার্তি চিদম্বরম আগাম জামিনের জন্য আবদেন করেছেন, সেই অভিযোগের না শুরু হয়েছে তদন্ত, না তাকে জেরার জন্য সমন পাঠানো হয়েছে। 

আরও পডুন ভিসার জন্য ঘুষ: চিদম্বরম-পুত্রের বাড়িতে সিবিআই

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের