‘স্যার জলদি আসুন, ওরা বাবাকে মেরে ফেলবে’, PCR কলে আর্তনাদ ছেলের, দিল্লিতে গুণ্ডারাজ

প্রকাশ্য দিল্লির রাস্তায় বিজেপি নেতার গুণ্ডামি! বাবা-ছেলেকে রাস্তায় ফেলে মারধর, পুলিশ কন্ট্রোল রুমে (PCR) ভুক্তভোগী ফোন করেও পেল না কোনও সাহায্য

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিল্লির রাস্তায় বিজেপি নেতার গুণ্ডামি! বাবা-ছেলেকে রাস্তায় ফেলে মারধর, পুলিশ কন্ট্রোল রুমে (PCR) ভুক্তভোগী ফোন করেও পেল না কোনও সাহায্য, ভাইরাল হল PCR-এর সেই অডিও রেকর্ড। এবং সিসিটিভি ফুটেজ। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন মর্মান্তিক ঘটনা নিয়ে সরব নেটদুনিয়া। প্রশ্নের মুখে রাজধানীর আইনশৃঙ্খলা। দিল্লির প্রকাশ্য রাস্তায় বিজেপি নেতার এমন গুণ্ডামি দেখে সরব বিরোধী রাজনৈতিক মহলও। ঘটনাটি ঘটেছে, গত ২ জানুয়ারী দিল্লির লক্ষ্মীনগর এলাকায়। যেখানে প্রকাশ্য দিবালোকে বিজেপি-RSS নেতা বলে দাবি করা একজন ব্যক্তি তাঁর সহযোগীদের নিয়ে এক বাবা ও ছেলে পথচারীর উপর চড়াও হন বলে অভিযোগ। তাঁদের নির্মমভাবে লাঞ্ছিত করেন।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, ভুক্তভোগীকে জোর করে তাঁর বাড়ি থেকে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তিনি চিৎকার করতে শুরু করলে তাঁকে রাস্তায় ফেলে চরম মারধর করছেন অভিযুক্তরা। আর পুরো ঘটনাটি তাকিয়ে তাকিয়ে দেখছেন আশেপাশের লোকজন। তবুও, কেউ তাঁকে উদ্ধার করার সাহস দেখাননি। তাঁকে লাথি, ঘুষি এবং থাপ্পড় মারতেও দেখা যায় অভিযুক্ত ব্যক্তিকে। কিন্তু আশ্চর্যজনকভাবে, কেউ ভুক্তভোগীকে সাহায্যের জন্যে এগিয়ে আসেনি। ভিডিওটিতে ভুক্তভোগীর অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছে। বাবাকে বাঁচাতে ছেলে পুলিশ থানায় ফোন করলেও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ। ভুক্তভোগীর ছেলের পিসিআর কলের অডিওও প্রকাশ পেয়েছে। যেখানে তাঁকে পুলিশের কাছে সাহায্যের জন্য আবেদন করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা বাইকে করে ঘটনাস্থলে আসেন, কিন্তু তাঁরা তৎক্ষণাৎ পরিস্থিতির কোনও মোকাবেলা করেনি। উল্টে পুলিশ আসার পরেও অভিযুক্তদের ঘটনাস্থলেই বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। এই দৃশ্য দিল্লি পুলিশের কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

ভিডিওতে, একজন পুলিশ সদস্যকে ভুক্তভোগীর হাতে পোশাক তুলে দিতেও দেখা গিয়েছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এই মামলায় ভুক্তভোগীর ছেলের করা ভাইরাল পিসিআর কলের অডিওতে শোনা যাচ্ছে, তার বাবাকে নির্মমভাবে মারধর করা হচ্ছে। তিনি এক ঘন্টা ধরে পুলিশকে ফোন করছেন, কিন্তু কেউ সাহায্য করছে না। জানা গিয়েছে, এই বিরোধের সূত্রপাত জিম থেকে। পুলিশের কথায়, রাজেশ গর্গ নামে ওই ভুক্তভোগীর বাড়িতে একটি জিমখানা ছিল। এই জিম নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই ২ জানুয়ারী এই সহিংস হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকাশ যাদব, শুভম যাদব, ওমকার যাদব এবং পিন্টু যাদব সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্ত সতীশ যাদবকে গ্রেফতার করেছে। তবে সিসিটিভি ফুটেজে হামলার সাথে জড়িত আরও বেশ কয়েকজনকে দেখা গেছে, যারা বর্তমানে পলাতক।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার