দীপাবলির রাতে ভয়ঙ্কর কাণ্ড, বাজি ফাটানোর সময় গুলি করে খুন কাকা- ভাইপোকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির রাতে গোটা দেশ মেতে উঠেছিল আলোর উৎসবে। দেদার চলছে বাজি ফাটানো। আর সেইসময় ঘটল মর্মান্তিক ঘটনা। বাজি ফাটাতে গিয়ে গুলি করে খুন হয়ে গেল কাকা- ভাইপোর প্রাণ। এমনই ঘটনা ঘটেছে   দিল্লির শাহদারায় এলাকায়। সেখানে দীপাবলির রাতে নিজের বাড়ির দরজার কাছে খুন হয়ে গেল ৪০ বছর বয়সী আকাশ শর্মা এবং তাঁর ১০ বছরের ভাগ্নে ঋষভ শর্মা।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, আকাশ, তার ছেলে এবং ভাইপো  তাদের বাড়ির বাইরে দীপাবলি উদযাপনে ব্যস্ত ছিল। সেইসময় দুই ব্যক্তি প্রথমে স্কুটারে করে এসে আকাশের পা ছুঁয়ে প্রণাম করে। এর কিছুক্ষণ পরেই তারা আকাশ, ঋষভ ও কৃষকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। গুলি চালানোর পর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আকাশ ও ঋষভকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত কৃষ বর্তমানে চিকিৎসাধীন।

এই ঘটনা প্রসঙ্গে শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম জানিয়েছেন, ‘ রাত সাড়ে আটটা নাগাদ বিহারি কলোনিতে গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে গিয়েছে পুলিশ। নিহতদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুস্ক্রতিরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এদিনের এই হত্যাকাণ্ডটি ঘটে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি আকাশের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, বানিয়ে ফেলুন ঝাল-ঝাল শুঁটকি চিংড়ি ভর্তা

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন দিবান লিঙ্গেশ

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

ছাদের উপর থেকে ঝরে পড়ছে সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি