শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত পোস্ট করার দায়ে গ্রেফতার অধ্যাপকের জামিন

শনিবার বিকালে তিসহাজারি আদালতের বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্রেফতারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেলেন ফেসবুকে শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত পোস্ট করার দায়ে গ্রেফতার হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্রাপক রতন লাল। শনিবার বিকালে তিসহাজারি আদালতের বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন। আর জামিন পাওয়ার পরেই ফের হিন্দুত্ববাদীদের নিশানা করেছেন অধ্যাপক রতন লাল।

জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার দায়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রতন লালের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দল। উত্তর দিল্লির মৌরিস নগর থানার সাইবার শাখায় দায়ের করা অভিযোগে তিনি দাবি করেন, ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন অধ্যাপক রতন লাল।’ ওই অভিযোগের ভিত্তিতে ১৫৩এ ও ২৯৫এ ধারায় এফআইআর দায়ের করা হয়। শুক্রবার রাতেই দিল্লি পুলিশ গ্রেফতার করে জনপ্রিয় অধ্যাপককে। ওই গ্রেফতারির খবর জানাজানি হতেই প্রতিবাদে ফেটে পড়েন পড়ুয়ারা। রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন সকালে ফের ধৃত অধ্যাপকের মুক্তির দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা।  

দুপুরেই তিসহাজারি আদালতে হাজির করা হয় অধ্যাপক রতন লালকে। পুলিশের পক্ষ থেকে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়। যদিও সেই আর্জি খারিজ করে জনপ্রিয় অধ্যাপককে ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকায় জামিন দেন বিচারক।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম