জলের দাবিতে টানা অনশন, হাসপাতালে ভর্তি আতিশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে জলসংকট মেটাতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন জলমন্ত্রী আতিশী । টানা অনশনের জেরে অবনতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। এই অবস্থাতে সোমবার গভীর রাতে এলএনজেপি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে। গত ২১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন আতিশী । এরফলে কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

আম আদমি পার্টির তরফে জানান হয়েছে,’ মধ্যরাতে আতিশীর সুগার লেভেল ৩৬ এ নেমে আসে। তাই চিকিৎসার জন্য এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।‘অন্যদিকে সোমবার আপের তরফে জানান হয়েছিল, ‘ জলমন্ত্রী আতিশী ওজনও অপ্রত্যাশিতভাবে কমে যাচ্ছে। একুশে জুন অনশনে বসার আগে তাঁর ওজন ছিল ৬৫.৮ কেজি যা অনশনের চতুর্থ দিনে নেমে এসেছে ৬৩.৬ কেজিতে। অর্থাৎ মাত্র ৪ দিনে তার ওজন কমেছে ২.২ কেজি।‘ এরপরেই সোমবার গভীর রাতে আপ মন্ত্রী ভর্তি করা হয় হাসপাতালে। তবে  কেমন রয়েছেন আপ মন্ত্রী তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৪ জুন এক ভিডিয়ো বার্তায় দিল্লির জলসম্পদ মন্ত্রী আতিশী মারলেনা জানান, তিন দিন ধরে অনশনের ফলে তাঁর শরীরের রক্তচাপ ও সুগারের পরিমাণ কমেছে। উল্টে কিওটেনের পরিমাণ বেড়েছে। যা ভবিষ্যতে বড়সড় শারীরিক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু তাতে মোটেও ঘাবড়াচ্ছেন না। যতদিন না হরিয়ানা সরকার দিল্লিকে প্রাপ্য ২ জল না দিচ্ছে ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। ওই ভিডিয়ো বার্তায় দিল্লির জলসম্পদ মন্ত্রী অভিযোগ করেছেন, গত তিন সপ্তাহ ধরে দিল্লিকে যমুনা নদী থেকে প্রাপ্য ১০০ মিলিয়ন গ্যালন ৭ জ়ল কম দিচ্ছে হরিয়ানার বিজেপি সরকার। আর ওই জল কম পাওয়ার কারণেই জল সঙ্কটে ভুগছেন রাজধানী দিল্লির ২৮ লক্ষ বাসিন্দা।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন