চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘন কুয়াশার জেরে ব্যাহত শ্রীনগরে বিমান চলাচল

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে শ্রীনগরে ব্যাহত হল বিমান চলাচল। ২১শে নভেম্বর মঙ্গলবার  শ্রীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার  পাশাপাশি  সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় শৈত্যপ্রবাহ আরও তীব্র হয়। সেই  কারণেই ব্যাহত হয় বিমান পরিষেবা। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীনগর শহর সহ উপত্যকার বেশিরভাগ জায়গায় এটি ছিল সব থেকে  শীতলতম রাত। কাশ্মীরের প্রবেশদ্বার কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৬ ডিগ্রি সেলসিয়াস। জম্মু ও কাশ্মীরের প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সোমবার শ্রীনগরে তাপমাত্রা কমার  জন্য প্রাথমিক শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার আর্জি জানিয়েছে।

বর্তমানে ঘন কুয়াশার কারণে কাশ্মীরের বেশিরভাগ অংশ ঢেকে গিয়েছে। যারজেরে ব্যাহত হয়েছে যান চলাচল। তবে এখনই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে তাপমাত্রা -১ থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। প্রসঙ্গত, প্রতি বছরই শ্রীনগরে কুয়াশার জেরে বিমান চলাচলের পাশাপাশি ব্যাহত হয় যান চলাচলও। যারজেরে বেশ অসুবিধার সম্মুখীন হয় শ্রীনগরের বাসিন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ