হাজিরা দিতে নয়, স্থায়ী কমিটিতে বিলের আলোচনা চাই, দাবি ডেরেকের

উল্লেখযোগ্য ভাবে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী রয়ে গিয়েছেন স্থায়ী কমিটিতে তাও আবার তৃণমূলের সাংসদ হিসেবেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত হয়েছে রাজ্যসভা ও লোকসভার যাবতীয় কমিটি। এই কমিটি না গড়া নিয়ে ও বিলের আলোচনা না হওয়ার জন্য কংগ্রেস সাংসদ জয়রাম রামেশের সঙ্গে এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। অবশেষে সেই কমিটি ঘোষণা করলেও চুপ থাকছেন না তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক। শুধুমাত্র কমিটি গঠন করেই ক্ষান্ত না থেকে বিলের আলোচনা ও স্ক্রুটিনি করার কথা জানিয়েছেন ডেরেক।

রবিবার টুইট করে তিনি জানিয়েছেন, ‘গতকাল রাতে সংসদীয় কমিটিগুলি ঘোষণা হয়েছে শুনে আনন্দিত হলাম। শুনছি যে আমার ও জয়রাম রমেশের কারণেই নাকি এই ঘোষণা হয়েছে? আমরা সংসদীয় রাজনীতিকে আরও দৃঢ় করতে চাই। কেবলমাত্র সংসদীয় কমিটির বৈঠকে হাজিরা দিতে আমরা যাব না। বেশি করে বিলগুলির স্ক্রুটিনি করতে হবে। ১০টি মধ্যে একটির আলোচনা করলে হবে না। কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগ আমরা মেনে নেব না।’ এরপরেই প্রতি লোকসভার সংসদীয় কমিটির বিলের স্ক্রুটিনির হার দেখিয়ে ডেরেক টুইট খোঁচা দিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি। চতুর্দশ লোকসভায় বিলের স্ক্রুটিনির হার ৬০ শতাংশ। পঞ্চদশ লোকসভায় সেই স্ক্রুটিনি বেড়ে হয়েছিল ৭১ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর ষোড়শ লোকসভায় স্ক্রুটিনির শতাংশ দাড়িয়েছিল ২৫-এ। এরপর সেটা আরও কমে যাবে বলে অনুমান করেছেন ডেরেক।

এবারের সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন অনেকেই। যেমন প্রসারভারতীর প্রাক্তন সিইও ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারকে শশী থারুরের সঙ্গেই তথ্য ও প্রযুক্তির মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে আনা হয়েছে। তৃণমূলের আরও এক নতুন সাংসদ সুস্মিতা দেব শিক্ষা, নারী, শিশু কল্যাণ মন্ত্রকের স্থায়ী কমিটিতে গিয়েছেন। ডেরেক পরিবহণ মন্ত্রক থেকে চলে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে। উল্লেখযোগ্য ভাবে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী রয়ে গিয়েছেন স্থায়ী কমিটিতে তাও আবার তৃণমূলের সাংসদ হিসেবেই।

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

ভালবেসে বিয়ে করাই কাল! মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপর ঘটল ভয়াবহ কাণ্ড

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস