‘রাজনীতি করার চেষ্টা করবেন না’, মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারীকে বললেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে গিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়লেন মামলাকারী। সোমবার (২১ জুলাই) মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বিআর গাভাই উষ্মাপ্রকাশ করে বলেন, ‘রাজনৈতি যুদ্ধের জন্য আদালতকে ব্যবহার করবেন না। আনার রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন।’ পাশাপাশি মামলার শুনানি চার সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চেই ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল ত‍ৎকালীন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ওই রায় ঘিরে শোরগোল পড়ে যায়। রায় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই বিজেপি ও সিপিএমের সমর্থক হিসাবে পরিচিত কিছু ভুঁইফোড় সংগঠন আসরে নামে। অভিযোগ তোলা হয়, মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আদালত অবমাননা করেছেন বাংলার প্রশাসনিক প্রধান। গত ২৪ এপ্রিল মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতে মামলা দায়ের করে ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন।

এদিন মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে। শুনানির শুরুতেই মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ আর্জি জানান, ‘মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।’ ওই আর্জি শুনেই খানিকটা রগে যান প্রধান বিচারপতি। মামলাকারীর আইনজীবীকে তিনি পাল্টা বলেন, ‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? আদালতকে রাজনীতিকরণের চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’ এর পরেই মামলার শুনানি চার সপ্তাহ পিছিয়ে দেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের