মোদির সভা চলাকালীন ড্রোন, গুলি করে নামাল এনএসজি

নরেন্দ্র মোদির গুজরাতের সভা চলাকালীন আকাশে দেখা মিলল ড্রোনের। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামাল এনএসজি।

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাতের সভা চলাকালীন আকাশে দেখা মিলল ড্রোনের। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামাল ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। ড্রোনটি  নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার আমদাবাদের বাভলায় প্রধানমন্ত্রীর সভা ছিল। সেখানেই এই ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তে নেমে তদন্তকারীরা জানিয়েছেন, ওই জায়গায় কাউকে ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হয়নি। আর সেই কারণেই তাঁরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সভার সময় কোনও বিশেষ কারণে ওই ড্রোনটি ওড়ানো হচ্ছিল। এই বিষয়ে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে বলেও সূত্রের খবর। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রোনটি পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে কেন এই ড্রোন ওখানে উড়ছিল, তা নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সে রাজ্যের পুলিশকে। নিজের রাজ্য গুজরাতে বিজেপিকে ক্ষমতায়  রাখতে জোরদার প্রচার শুরু করেছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু করে পালানপুর, মোদাসা, দহেগাম এবং বাভলা, এই চারটি সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে সভা করার সময়ই ড্রোনের উদয়।

চলতি বছরের ৫ জানুয়ারি, পঞ্জাবের একটি উড়ালপুলের কাছে প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখান কয়েকজন বিক্ষোভকারী। প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে জনসভায় যাওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি সড়ক পথে পঞ্জাবে যাচ্ছিলেন। আর সেই সময়ই এই ঘটনাটি ঘটে। এই নিয়েও তোলপাড় হয়েছিল দেশের রাজনীতি।

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর