গুজরাতে গাড়িসহ দুই বাইক আরোহীকে দেড় কিমি হিঁচড়ে টেনে নিয়ে গেল মাতাল শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত ড্রাই স্টেট হিসেবে পরিচিত। অর্থাৎ সেই রাজ্যে নিষিদ্ধ মদ। সেখানেই এক মাতাল শিক্ষকের কীর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি গুজরাতে এক মাতাল শিক্ষকের গাড়ির এক মোটরসাইকেলকে হিঁচড়ে টেনে নিয়ে গেল এক কিলোমিটারেরও বেশি রাস্তা। সেই ঘটনাতে দুই বাইক আরোহী আহত হন। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

জানা গিয়েছে, জাতীয় সড়ক ৪৮ নম্বরের মোদাসা লুনাওয়াড়া রোডে এই ঘটনা ঘটেছে। সেই সময়ে শিক্ষকের গাড়িটি এবং মোটরসাইকেলটি মহিসাগর জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িতে উপস্থিত থাকা শিক্ষক এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির ভেতরে পাওয়া মদের বোতল এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িটি সামনে আটকে থাকা বাইকটিকে টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে যাওয়ার সময় একজন আরোহী পড়ে যায় এবং তার হাত চাকার নিচে চলে যায়।

পুলিশ জানিয়েছে, গাড়ি চালকের নাম মনীশ প্যাটেল এবং তার ভাই মেহুল প্যাটেল। আহতদের ৫০ বছর বয়সী দীনেশভাই এবং ২১ বছর বয়সী সুনীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহিসাগরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কমলেশ ভাসাভা জানিয়েছেন, “পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দলকেও ডেকেছে। তদন্ত চলছে।” তিনি আরও বলেন, শিক্ষকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করারও চেষ্টা চলছে। আহতরা বর্তমানে লুনাওয়াড়া সিভিল হাসপাতাল এবং গোধরা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল