মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

মুম্বইয়ে দই-হান্ডি উৎসবে গিয়ে মারাঠি ভাষা নিয়ে হাসাহাসি, বিপাকে অভিনেতা সঞ্জয় দত্ত। মহারাষ্ট্রের অন্যতম সংবেদনশীল বিষয়- মারাঠি ভাষা, আর তাকে নিয়ে ছেলেখেলা বরদাস্ত হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে দই-হান্ডি উৎসবে গিয়ে মারাঠি ভাষা নিয়ে হাসাহাসি, বিপাকে অভিনেতা সঞ্জয় দত্ত। মহারাষ্ট্রের অন্যতম সংবেদনশীল বিষয়- মারাঠি ভাষা, আর তাকে নিয়ে ছেলেখেলা বরদাস্ত হবে না। তাই অভিনেতার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। অনুষ্ঠানে অভিনেতার সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী তথা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা নেতা প্রতাপ সরনাইক। তবে ব্যাপারটা ঠিক কী হয়েছিল? আসলে ওইদিন মঞ্চে বক্তব্য রাখার সময় প্রতাপ সরনাইক মজা করে বলেন, বর্তমানে তিনি মারাঠি ভাষা শেখাচ্ছেন সকলকে। মাতৃভাষা ব্যবহার করার জন্যে গোটা মুম্বইকে উৎসাহিত করছেন।

এরপরেই তিনি সঞ্জয় দত্তকে মারাঠি ভাষায় বক্তব্য রাখার জন্যে অনুরোধ করেন। তাতে সাড়া দিয়ে অভিনেতা মাইক হাতে নিয়ে চেনা ভঙ্গিতে বলেন, ‘প্রতাপ ভাই, আমি ৬ বছর ইয়েরওয়াড়া জেলে কাটিয়েছি। তবুও মারাঠি শিখতে পারলাম না। একটু-আধটু জানি।’ অভিনেতার এই কথা শুনেই সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন। তবে অভিনেতার এই কৌতুকপূর্ণ মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। মারাঠি ভাষা নিয়ে এই ধরণের মজা অনেকরই ভাল লাগেনি। এমনকি অভিনেতাকে মারাঠি ভাষায় কথা বলার অনুরোধ করার জন্যে ওই শিবসেনা নেতাও বিতর্কের সম্মুখীন হয়েছেন। বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা সরনাইককে প্রশ্ন করেছেন, ‘কেউ একজন মজা করে বলছেন যে, তিনি মারাঠি ভাষা জানেন না, তা বলে এত হাসাহাসির কী আছে? তার মানে এটাই প্রমাণিত হল যে, কোনও অভিনেতা যদি মারাঠি ভাষা না জানে, তাতে কোনও অপরাধ নেই। তার মন্তব্য নিয়ে হাসাহাসি করা যায়। অথচ কোনও অটোরিকশা চালক যদি মারাঠি ভাষা না জানে, তাহলে তাঁদের মারধর করা হয়।’

আসলে সম্প্রতি মুম্বইয়ের অটো ও ট্যাক্সি চালকদের জন্য কাজের অনুমতি বজায় রাখতে মারাঠি ভাষা জানার নিয়ম বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করছিলেন এই প্রতাপ সরনাইকই। সাধারণ ভিনরাজ্যের শ্রমিক বা ট্যাক্সি চালকদের ওপর মারাঠি ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মন্ত্রী এখন সঞ্জয় দত্তের মুখে মারাঠি না জানার কথা শুনে হাসছেন? সেই কারণেই মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ উঠছে। উল্ল্যেখ্য, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে বহু বছর আগে জেল খেটেছিলেন সঞ্জয় দত্ত। ইয়েরওয়াড়া জেলে ৬ বছর কাটিয়েছেন তিনি। 

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল