গল্প নয় সত্যি, মহাকুম্ভে নৌকায় যাত্রী পারাপার করে ৩০ কোটি টাকা আয় করেছেন পিন্টু মাঝি

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: কথায় বলে, ‘ওপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পড় ফড়কে।’ তার বড় উদাহরণ পিন্টু মাল্লা ওরফে পিন্টু মাঝি। সদ্য সমাপ্ত মহাকুম্ভে পূণ্যার্থীদের নৌকায় পারাপার করিয়ে পিন্টু আর তার পরিবার আয় করেছেন ৩০ কোটি টাকা। না, ভুল শোনেননি। একদম ঠিক শুনেছেন। ৩০ কোটি। তবে ওই বিশাল টাকা আয়ের জন্য দিনরাত অমানসিক পরিশ্রম করেছেন পিন্টু ও তাঁর পরিবারের সদস্যরা। আজ গোটা উত্তরপ্রদেশের মানুষের মুখে মুখে ফিরছে পিন্টুর পরিবারের ভাগ্যের চাকা বদলের অবিশ্বাস্য গল্প।

নৈনিতালের আরেলের বাসিন্দা পেশায় মাঝি পিন্টু মহাকুম্ভের কয়েক মাস আগে থাকতেই পূণ্যার্থীদের পারাপারের জন্য শতাধিক নৌকা বানানোর পরিকল্পনা নেন। পরিবার ও আত্মীয়স্বজন মিলে প্রায় শতাধিক জনকে একত্রিত করেন। এর পরে মায়ের কাছে নৌকা বানানোর জন্য টাকা ধার চান। তাতেও শতাধিক নৌকা বানানোর অর্থ জোগাড় না হওয়ায় মায়ের গয়না বন্ধক রাখার সিদ্ধান্ত নেন। প্রথমে ছেলের উপরে ভরসা রাখতে পারেননি পিন্টুর মা। বার বার সতর্ক করে দিয়ে বলেছিলেন ‘বেশি লোভ করতে যাস না। বেশি লোভ করতে গিয়ে না পথে বসতে না হয়।’ মাকে আশ্বাস দিয়েছিলেন পিন্টু।

তার পর তো ইতিহাস। মহাকুম্ভের ৪৫ দিন ১৩০টি নৌকা গঙ্গায় নামিয়েছিলেন। দিন-রাত ২৪ ঘন্টা ধরেই সেই শতাধিক নৌকায় যাত্রী পারাপার করিয়েছেন। আর তাতে বাণিজ্যে বসতি লক্ষ্মী। ফুলেফেঁপে উঠেছে পিন্টুর পরিবার। শুধু টাকা আর টাকা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় মহাকুম্ভ আয়োজনে সফলতার কথা বলতে গিয়ে কর্মযোগী পিন্টুর উদ্যোগের প্রশংসা করেছেন। নৌকার মালিকরা যাতে দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের না ঠকাতে পারেন তার জন্য যোগী প্রশাসন ভাড়া বেঁধে দিয়েছিল। প্রতিটি নৌকায় চড়ার জন্য ৪৮৩ টাকা ভাড়া ঠিক করে দেওয়া হয়েছিল। যদিও অভিযোগ উঠেছে, পূণ্যার্থীদের কাছ থেকে আসল ভাড়ার ৫ থেকে ১০ গুন আদায় করেছেন মাঝিরা। তবে ওই অভিযোগ মানতে চাননি পিন্টু। তাঁর কথায়, ‘সরকারের ঠিক করে দেওয়া ভাড়াতেই পূণ্যার্থীদের নৌকায় চড়ানো হয়েছে। তবে অনেকেই খুশি হয়ে বখশিস দিয়েছেন।’  

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!