ভূমিকম্পে কাঁপল গুজরাটের কচ্ছ উপকূল

Share:

নিজস্ব প্রতিনিধি : ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ উপকূল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তবে ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানির খবর মেলেনি।

জানা গিয়েছে, রবিবার পৌনে পাঁচটা নাগাদ এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে। ইনস্টিটিউট ফর সিসমোলজিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে, কচ্ছ জেলার ভাচাউয়ের কাছে এই কম্পনের উৎসস্থল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই ভূমিকম্পের ফলে কোনও সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি। কচ্ছ উপকূল বিভিন্ন সময়েই মৃদু কম্পন অনুভূত হয়। এর আগে ২০০১ সালে এই কচ্ছ জেলাতেই প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনে ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ঘরছাড়া হয়েছিল লাখো মানুষ।

সম্প্রতি ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। কিছুদিন আগেই একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে ইন্ডিয়ান প্লেটকে ইউরেশিয়ান প্লেটের কাছাকাছি আসতে দেখা গিয়েছে। বিজ্ঞানীদের মতে, এরফলে নাকি ভারতে ভূমিকম্পের প্রবণতা বাড়বে। কিছুদিন আগেই উত্তর ভারতে ভূমিকম্প অনুভূত হয়। এবার দেশের পশ্চিম প্রান্তে কম্পন অনুভূত হল।

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর