১০ মার্চ পর্যন্ত অনুব্রতর ইডি হেফাজত, মধ্যরাতে নির্দেশ বিচারকের

একইসঙ্গে বিচারক নির্দেশ দেন, কেষ্টর প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পর রাতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমারের এজলাসে পেশ করলে বিচারক তাঁকে ১০ মার্চ পর্যন্ত ইডি (ED) হেফাজতের নির্দেশ দিয়েছেন। ফলে আগামী ৩ দিন কেষ্টকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১ টা নাগাদ তাঁকে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমারের এজলাসে ভার্চুয়ালি পেশ করে ইডি। তবে ভার্চুয়ালি শুনানি প্রক্রিয়া বেশিক্ষণ চলেনি, রাতেই কেষ্টকে নিয়ে বিচারকের বাড়িতে পৌঁছে যান ইডির গোয়েন্দারা। রাত ১টা নাগাদ অনুব্রতকে নিয়ে দিল্লির অশোকবিহারে বিচারক রাকেশ কুমারের বাড়িতে পৌঁছন ইডির আইনজীবী ও আধিকারিকরা। সেখানে সশরীরে অনুব্রতকে পেশ করে শুনানি শুরু হয়। ইডির তরফে কেষ্টকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক কেষ্টকে আগামী ১০ মার্চ পর্যন্ত অর্থাৎ তিন দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেন।

একইসঙ্গে বিচারক নির্দেশ দেন, গরু পাচার মামলায় অভিযুক্ত কেষ্টর প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পাশাপাশি প্রতিদিন তাঁকে তাঁর আইনজীবীর সঙ্গে আধ ঘন্টা সময় ধরে কথা বলতে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা