দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের কেসিআর কন্যা কবিতাকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পরে এবার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে তলব করল ইডি। জেরার জন্য আগামিকাল মঙ্গলবার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সমনে সাড়া দেবেন কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি কেসিআর কন্যা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে প্রথম থেকেই নাম জড়িয়েছিল তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। বেশ কয়েকবার ইডি জেরারও সম্মুখীন হয়েছিলেন তিনি। এমনকি প্রথম চার্জশিটে নাম থাকা সত্বেও রহস্যজনকভাবে দ্বিতীয় চার্জশিট থেকে নাম বাদ গিয়েছিল কেসিআর কন্যার। তার পরেই চর্চা শুরু হয়েছিল, বিধানসভা ভোটে তেলেঙ্গানায় গোপন বোঝাপড়ায় যেতে পারে রাজ্যের শাসকদল বিআরএস ও বিজেপি।  কংগ্রেসকে ঠেকাতেই এক মঞ্চে আসতে পারে দুই দল। যদিও তা হয়নি। গত বছরের নভেম্বরে বিধানসভার ভোটে রাজনৈতিক পালাবদল ঘটেছে দক্ষিণী রাজ্যে। কেসিআরের দল বিআরএসকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস।

অন্যদিকে, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৮ জানুয়ারি হাজিরা দেওয়ার জন্য আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে ইডি।  পাশাপাশি খনি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিরোধীধের অভিযোগ, লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের উপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরিতেই ইডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে মোদি সরকার।

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব