ইডির সমন মানে তো প্রধানমন্ত্রীর সমন, কটাক্ষ কেসিআর কন্যার

আগামী শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কে কবিতার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছে তাঁর নাম। আগামী শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। আর তার আগে বৃহস্পতিবার রাতে ইডির সমন নিয়ে কটাক্ষ শোনা গেল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যঙ্গের সুরে বলেন, ‘ইডির সমন তো প্রধানমন্ত্রীর সমন। হাজির তো হতে হবেই।’

দিল্লির আবগারি নীতি মামলায় তাঁকে জড়ানোর পিছনে বিজেপির অদৃশ্য হাত দেখছেন কেসিআর কন্যা। তাঁর কথায়, ‘বিজেপি সরকারের জমানায় অঘোষিত রীতি হয়ে দাঁড়িয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলিতে নির্বাচন এলেই অতি সক্রিয় হয় ইডি-সিবিআই। মোদি প্রচারে যাওয়ার আগেই রাজ্যে পৌঁছে যায় ইডি। বিরোধীরা কীই বা করতে পারে? হয় জনগনের আদালতে যেতে হবে না হলে দেশের সর্বোচ্চ আদালতে।’

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে চন্দ্রশেখর রাওয়ের তৃতীয়বার আসীন হওয়া রুখতেই বিজেপি ইডিআইকে আসরে নামিয়েছে বলে অভিযোগ করেছেন কবিতা। তবে তাঁকে হেনস্থা করেও ভারত রাষ্ট্রীয় সমিতিকে তেলেঙ্গানার ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা যাবে না বলে দাবি করেছেন ৪৪ বছর বয়সী নেত্রী।  

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক