গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীকে সটান গুলি করলেন প্রাক্তন সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতার অপব্যবহার কাকে বলে তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুণের এই মর্মান্তিক ঘটনা। একজন প্রাক্তন সেনা কর্মী(Ex Army Officer) যিনি কিনা একসময় দেশের সুরক্ষার স্বার্থে কাজ করেছেন সেই তিনিই নির্মমভাবে গুলি করলেন তাঁরই এক প্রতিবেশীকে। তাও কারণ শুনলে অবাক হবেন। উভয়ের মধ্যে গাড়ি পার্কিং নিয়ে শুরু হয়েছিল বচসা। তখনই ওই প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন(Shoot Out Incident) প্রাক্তন সেনা কর্মী। এরপরই মৃত্যু হয় ওই প্রতিবেশীর। ঘটনাটি ঘটেছে পুণের(Pune) ইয়েরওয়াড়ার অশোক নগরে(Ashoknagar Incident) । বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় পুলিশ।

আরও পড়ুনঃ নেশার ঘোরে ১১২-এ ফোন, ঘটনাস্থলে এসে হতচকিয়ে গেলেন পুলিশ

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ওই প্রাক্তন সেনা কর্মীর নাম শ্রীকান্ত শামরাও পাতিল। তিনি অশোক নগরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে শাহনওয়াজ মুলানি নামক এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্কিং সংক্রান্ত সমস্যা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। শাহনওয়াজ তাঁর গাড়িটি রাস্তায় বের করেছিল। উভয়েই একই এলাকার বাসিন্দা তবে ভুল জায়গায় গাড়ি পার্কিং করে ফেলায় শাহনওয়াজের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় শ্রীকান্তের। এর আগেও উভয়ের মধ্যে পার্কিং স্পেস নিয়ে অশান্তি হয়েছিল। কিন্তু উভয়ের মধ্যে তর্কাতর্কি এদিন শুরু থেকেই ছিল জোরদার। একসময় উভয়ের মধ্যে বচসা তুঙ্গে ওঠে। এরপরই রাগের মাথায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন শ্রীকান্ত। নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক বের করে শাহনওয়াজের ওপর গুলি চালিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ হরিয়ানার বিধানসভা ভোট নিয়ে আদালতে যাওয়ার হুমকি কংগ্রেসের

শ্রীকান্তর চালানো গুলি সরাসরি গিয়ে লাগে শাহনওয়াজের মাথায়। গুরতর জখম হয় সে। এরপর স্থানীয়দের উদ্যোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসার সময়ই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযুক্ত শ্রীকান্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংবিধান ধারা ১০৯, ৩৫২, এবং ৩৫১(১), অস্ত্র আইনের ৩(২৫) এবং ৪(২৭) ধারা সহ ৩৭(১)(৩) এবং ১৩৫ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে৷ মহারাষ্ট্র পুলিশ আইন বিষয়টির তদন্তে নেমেছে।

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা