চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমি দোষী হলে আমাকে ফাঁসি দিন’, কাশ্মীর ফাইলস প্রসঙ্গে এবার মুখ খুললেন ফারুক

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির পর থেকেই ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। ইতিমধ্যেই দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি করেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা। ইতিমধ্যেই কাশ্মীর ফাইলস দেশে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তবে এই সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক তরজাও চরমে উঠেছে। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই সেই সিনেমা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এবার কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুললেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ১৯৯১ সালে কাশ্মীরী পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচারকে পর্দায় তুলে ধরেছে  বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা। আর তাই এই সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত কোণঠাসা ফারুক আবদুল্লাহ। মূলত সেই কারণেই মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক বলেন, কেউ যদি মনে করেন কাশ্মীরি পণ্ডিতদের এমন দুর্দশার জন্য তিনি দায়ী, তাহলে তিনি ফাঁসির জন্যও প্রস্তুত।

এদিন সাক্ষাৎকারে ফারুক বলেন, ৯০-এর দশকে জম্মু-কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে সেটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পর্দাফাঁস করার জন্য এবং ষড়যন্ত্রের পিছনে কাদের হাত রয়েছে খুঁজে বের করার জন্য অবিলম্বে একটি কমিশন গঠন করা উচিত। ওই কমিশনের রিপোর্ট সামনে এলেই জানা যাবে এই ঘটনার জন্য আসল দোষী কে। 

এদিন ফারুক আরও বলেন, ‘কমিশন গঠন করার পরেই জানা যাবে কে ঠিক আর কে ভুল। ওই কমিশনই বলবে চিত্তিসিংপুরের শিখ দাঙ্গার জন্য কে দায়ী, কুপওয়ারাতে আমাদের মা বোনদের যে ধর্ষণ করেছিল, মসজিদে কারা গুলি চালিয়েছিল।’ তাঁর কথায়, ‘কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা উচিত। এটা কোনও সেনাবাহিনী পারবে না।’ এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ঠিক কি কি করেছে কাশ্মীরের সাধারণ মানুষদের মন জয় করার জন্য?’   

অন্যদিকে কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গে এদিন জম্মু কাশ্মীরের পারক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা তৎকালীন রাজ্যপাল [জগমোহন মালহোত্রা]কে ভুলতে পারি না যিনি পণ্ডিতদের বাসে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন, ‘আমরা আপনাদের দুই মাসের মধ্যে ফিরিয়ে আনব কারণ আমাকে এই লোকদের [বিদ্রোহীদের] উপর শক্তি প্রয়োগ করতে হবে এবং তার বিনিময়ে তারা যে প্রতিশোধ নিতে পারে তাতে আপনাদের ক্ষতি হতে পারে। কিন্তু এরপর ৩২  বছর পার হয়ে গিয়েছে। কাশ্মীরি পণ্ডিতরা কোথায়? সেই খবর কেউ জানে না।’ 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ