ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেতে অনাথদের সুস্বাদু বার্গার খাওয়ানোর নির্দেশ

রায় দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণের অভিযোগ থেকে অভিযুক্তকে অব্যাহতি দিতে আদালত নির্দেশ দিল দুটি অনাথ আশ্রমের শিশুর সুস্বাদু বার্গার খাওয়ানোর। বার্গার হতে হবে পুষ্টিকর। রান্না করতে হবে স্বাস্থ্যকর পরিবেশে।নির্দেশ ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, সে ব্যাপারে দিল্লি পুলিশকে তদারকি করতে বলা হয়েছে। এমনই এক ব্যতিক্রমী রায় দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিং। সেই সঙ্গে অভিযুক্তকে বলা হয়েছে নির্যাতিতাকে সাড়ে চার লক্ষ টাকা আর্থিক অনুদানের।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। তার আগে অবশ্য স্বামী-স্ত্রী সাকেট আদালতের মেডিয়েশন সেন্টারে দ্বারস্থ হয়েছিলেন। উভয়েই বিবাহ বিচ্ছেদের ব্যাপারে সহমত পোষণ করেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিংয়ের এজলাশে মামলার শুনানিতে স্ত্রী বলেন, স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলা তিনি প্রত্যাহার করতে মানসিক ভাবে প্রস্তুত। নিজেরা পৃথকভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদের ব্যাপারে কোনও তরফ থেকেই তাদের ওপর মানসিকভাবে চাপ দেওয়া হয়নি। তাই, আদালত তাঁর স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিলে তিনি খুশিই হবে।

মহিলার এই বক্তব্য শুনে বিচারপতি যশমীত সিং কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, ২০২০ সাল থেকে এই মামলা চলছে। আজ দুই বছর বাদে মামলার শরিক যাবতীয় অভিযোগ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। এই দুই বছরে আদালত এবং পুলিশের সময় নষ্ট করা হয়েছে। আদালত শর্ত সাপেক্ষে এফআইআর খারিজ করতে প্রস্তুত। অভিযুক্তকে দুটি অনাথ আশ্রমের শিশুদের বার্গার খাওয়াতে হবে। যা হবে সুস্বাদু। বার্গার তৈরি করতে হবে স্বাস্থ্যকর পরিবেশে।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের