প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি, কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : SIR-র প্রতিবাদ জানিয়ে কমিশনে গিয়েছে তৃণমূল। ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ১০ জনের প্রতিনিধি দল শুক্রবার কমিশনে যায়। সেখানে কমিশনের সামনে পাঁচটি প্রশ্ন রাখা হয়েছিল। পাঁচটি প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

তৃণমূল সাংসদরা জানিয়েছেন, কাজের চাপে একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে। আতঙ্কে মারা গিয়েছেন অনেকে। বাংলায় এসআইআর করা হলে অসমে এসআই আর কেন নয়? কিন্তু কোনও প্রশ্নেরই সঠিক উত্তর মেলেনি বলে জানালেন তৃণমূল সাংসদরা। প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ১ ঘণ্টা বক্তব্য রেখেছেন মুখ্য নির্বাচন কমিশনার।

বাংলায় SIR এর পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছেন তৃণমূলের ১০জন সাংসদের  প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া সেই দল এদিন সকালে পৌঁছে যায় দিল্লির নির্বাচন কমিশনের দফতরে। সেখানে মুখ্যনির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন গিয়েছেন দোলা সেন, সাকেত গোখেল, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র।

আরও পড়ুন- SIR নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ সদস্য, কিছুক্ষণের মধ্যেই শুরু বৈঠক

প্রতিনিধি দলের ৫টি প্রশ্নের মধ্যে রয়েছে, প্রথমত, SIR প্রক্রিয়া কি শুধু ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারী আটকানোর জন্য? দেশের অন্য রাজ্যে বাঙালিদের ওপরে নির্যাতন করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোই কী উদ্দেশ্যে? অনুপ্রবেশকারীদের আটকানো লক্ষ্য হলে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড মণিপুরেও একই সমস্যা রয়েছে, সেগুলোকে দেখা হচ্ছে না কেন? শুধু বাংলাকেই কেন টার্গেট করা হচ্ছে? দ্বিতীয়ত, ভুয়ো ভোটার যদি থাকে, তাহলে তাঁদের ভোটেই বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছে। ভুয়ো ভোটারদের ভোটে জিতে কী করে দায়িত্ব সামলাবেন জনপ্রতিনিধিরা? রাজ্য ও কেন্দ্র সরকারের স্থায়ীত্ব কোথায়? তৃতীয়ত, বিএলওদের ওপর কাজের চাপ বাড়ছে। তারফলে মৃত্যু হচ্ছে বিএলওদের। মৃতদের পরিবারের প্রতি কী দায়িত্ব নিচ্ছে কমিশন? চতুর্থত, তৃণমূল যে সকল অভিযোগ জানাচ্ছে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? পঞ্চমত, বাংলাতে ১কোটি ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। বিজেপি নেতা এমন কথা বলছেন। তাঁকে থামানো হচ্ছে না। মানুষের ভয় কাটানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কমিশনকে কি নিয়ন্ত্রণ করছে বিজেপি?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের