SIR নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ সদস্য, কিছুক্ষণের মধ্যেই শুরু বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনে তৃণমূল। তৃণমূলের ১০ সদস্য শুক্রবার গিয়েছেন কমিশনে। বাংলায় SIR এর পদ্ধতি নিয়ে আপত্তি জানাবেন তাঁরা। নির্বাচন কমিশনে যাওয়া টিএমসির ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সকাল ১১টা ঠেকে শুরু হবে বৈঠক। এদিন কমিশনে গিয়েছেন দোলা সেন, সাকেত গোখেল, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ আরও কয়েকজন। 

SIR নিয়ে তোলপার রাজ্য। বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে মঙ্গলবার বনগাঁয় মিছিলে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থক থেকে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মেলান। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই X হ্যান্ডেলে টুইট করে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক চিঠি দিয়ে জানানো হয়েছে তৃণমূলের যে ১০ জন সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চেয়ে যে প্রস্তাব রাজ্য পাঠিয়েছিল তা মঞ্জুর হয়েছে। তবে ১০ জন নয়, ৫ জন প্রতিনিধি গিয়ে কথা বলতে পারেন। নির্বাচন কমিশন ২৮ নভেম্বর দিল্লির নির্বাচন সদনে তৃণমূলের ৪ সাংসদের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছে। কমিশন তখন জানিয়েছিল যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে তাঁরা প্রস্তুত। সেই সঙ্গে তৃণমূলকে নির্দেশ দেওয়া হয় ৪ সাংসদের নাম পাঠিয়ে দেওয়ার জন্য।

আরও পড়ুন: প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি, কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানাল তৃণমূল 

নির্বাচন কমিশনের এই চিঠিতে গর্জে উঠেছেন অভিষেক। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “১০ জন সাংসদের প্রতিনিধিদলের জন্য সময় চাওয়া হয়েছে। তারা ভারতের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, ভারত সরকারের হাতে থাকা জাতীয় নির্বাচিত কমিশনের মতো নয়। নির্বাচন কমিশনকে স্বচ্ছএবং সৌহার্দ্যপূর্ণহিসেবে চিত্রিত করা আসলে মুখোশ ছাড়া কিছুই নয়। যদি জাতীয় নির্বাচন কমিশন সত্যিই স্বচ্ছ হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদের মুখোমুখি হতে কেন ভয় পাচ্ছে কেন? খোলাখুলিভাবে সভা করুন। লাইভ টেলিকাস্ট করুন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনার সামনে যে পাঁচটি সহজ, বৈধ প্রশ্নের উত্তর চেয়েছে তার উত্তর দিন। নির্বাচন কমিশন কি তার স্বচ্ছতা প্রমাণ করতে ইচ্ছুক, নাকি সে কেবল বন্ধ দরজার পিছনেই কাজ করতে পছন্দ করে?” শেষ পর্যন্ত অবশ্য ১০ জন  সদস্যই নির্বাচন কমিশনে গিয়েছেন বৈঠকের জন্য। 

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল