প্রয়াত ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি আর সি লাহোতি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আর সি লাহোতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি আর সি লাহোতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার সন্ধ্যায় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সকলেই। উল্লেখ্য, আর সি লাহোতি ছিলেন দেশের ৩৫তম প্রধান বিচারপতি। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাঁকে প্রধান বিচারপতির পদে নিযুক্ত করেন। তিনি ২০০৪ সালের ১ জুন থেকে ২০০৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। 

আর সি লাহোতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন টুইটারে আর সি লাহোতি প্রসঙ্গে মোদি লেখেন, ‘প্রাক্তন CJI শ্রী আরসি লাহোতি জির মৃত্যুতে শোকাহত। বিচার বিভাগে তাঁর অবদান এবং সুবিধাবঞ্চিতদের দ্রুত বিচার নিশ্চিত করার উপর জোর দেওয়ার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’ শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডুও। এদিন তিনি টুইটারে লেখেন, ‘ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি আরসি লাহোতির মৃত্যুতে শোকাহত। একজন মহান মহান জ্ঞানী এবং আইনি বুদ্ধিমত্তার অধিকারী বিচারপতি লাহোতি সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে আজও স্মরণীয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

প্রাক্তন প্রধান বিচারপতির মৃত্যুতে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু এদিন  টুইটারে লিখেছেন, ‘ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী আরসি লাহোতির মৃত্যু শুনে দুঃখিত। তিনি একজন অত্যন্ত নম্র মানুষ ছিলেন এবং তার যোগ্যতা, জ্ঞান এবং মহানতার কারণে আমাদের দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।’

উল্লেখ্য, আর সি লাহোতি গতকাল অর্থাৎ বুধবার রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে খবর। ১৯৪০ সালের ১ নভেম্বর জন্ম হয় তাঁর এবং ১৯৬০ সালে তিনি তাঁর ওকালতি জীবন শুরু করেন। ২০০৪ সালে তিনি দেশের ৩৫তম প্রধান বিচারপতি নিযুক্ত হন।  

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক