এক বছর বাদে জেল থেকে ছাড়া পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার বিকালে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দীর্ঘ এক বছর বাদে জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি’র বর্ষীয়ান নেতা অনিল দেশমুখ। বুধবার বিকালে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। বর্ষীয়ান নেতাকে স্বাগত জানাতে এদিন জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন এনসিপি’র নেতা-কর্মীরা।  

অর্থ পাচারের অভিযোগে গত বছরের নভেম্বর মাসে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যাতে সহজে ছাড়া না পান তিনি তার জন্য আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও চলতি বছরের এপ্রিলে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল। গ্রেফতারের পর থেকেই জেলবন্দি ছিলেন ৭৩ বছর বয়সী রাজনীতিবিদ। যদিও দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা দায়েরকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছিল শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।

ইডির দায়ের করা মামলায় কোনও সারবত্তা না মেলায় চলতি বছরের অক্টোবর মাসে এনসিপি নেতার জামিন মঞ্জুর করেছিল বোম্বে হাইকোর্ট। তবে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন না মেলায় জেল থেকে ছাড়া পাননি অনিল দেশমুখ। স্বাস্থ্যের কারণ দেখিয়ে অক্টোবরেই বোম্বে হাইকোর্টে ফের জামিনের আবেদন জানান তিনি। সেই আর্জিতে সাড়া দিয়ে গত ১২ ডিসেম্বর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর জামিন মঞ্জুর করেন বোম্বে হাইকোর্টের বিচারপতি এম এস কার্নিক। তবে সিবিআই যাতে নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আর্জি জানাতে পারে তার জন্য ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশমুখের জামিনের উপরে স্থগিতাদেশ দেন। গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইয়ের পক্ষ থেকে ফের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানানো হয়। যদিও সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। ফলে বর্ষীয়ান এনসিপি নেতার জেল থেকে ছাড়া পাওয়ার রাস্তা প্রশস্ত হয়।

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা