এই মুহূর্তে

৩২ বছরের পুরনো মামলায় বাহুবলী নেতা মুখতার আনসারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: ৩২ বছরের পুরানো খুনের মামলায় উত্তরপ্রদেশের বাহুবলী নেতা তথা প্রাক্তন বিধায়ক মুখতার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনার বারাণসীর এমপি-এমএলএ আদালত। একই সঙ্গে তাঁকে এক লক্ষ টাকা জরিমানাও করেছেন বিচারক। এ নিয়ে মোট ছয়টি মামলায় সাজা ঘোষণা হল বাহুবলী নেতার বিরুদ্ধে। আরও ২০ মামলা বিচারাধীন।

৩২ বছর আগে ১৯৯১ সালের ৩ অগস্ট ত‍ৎকালীন কংগ্রেস বিধায়ক অজয় রায়ের ভাই অবধেশ রায় খুন হন। বিধায়কের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময়েই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। ভাইয়ের খুনের পরেই চেতগঞ্জ থানায় বাহুবলী নেতা মুখতার আনসারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা অজয় রায়। একই সঙ্গে আনসারি ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক আব্দুল কালাম, ভীম সিংহ, কমলেশ সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা। বারাণসীর এমপি-এমএলএ আদালতে শুরু হয় খুনের মামলা।

অবধেশ রাইয়ের খুনের ৩২ বছর বাদে এদিন বারাণসীর এমপি-এমএলএ আদালতের বিচারক রায় ঘোষণা করেন। আজীবন কারাবাসের আদেশ শুনেই এজলাসে মাথায় হাত দেন বাহুবলী নেতা মুখতার আনসারি। গত এপ্রিলেই খুন, অপহরণ-সহ একাধিক অভিযোগে দায়ের হওয়া মামলায় ১০ বছরের জেলের সাজা শোনানো হয়েছে বাহুবলী নেতাকে। ওই সাজার পরেই বান্দা জেলে বন্দি রয়েছেন এক সময়ে উত্তরপ্রদেশের সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের ঘুম কেড়ে নেওয়া মুখতার আনসারি।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ