লোকসভা ভোটে না লড়ার ঘোষণা গুলাম নবি আজাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, অনন্তনাগ: আচমকাই ডিগবাজি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গোলাম’ হিসেবে পরিচিত গুলাম নবি আজাদ। বুধবার নিজের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) নেতাদের সঙ্গে এক বৈঠকে আসন্ন লোকসভা ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর তাঁর ওই ঘোষণা নিয়েই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামানত হারানোর ভয়ে লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন আজাদ।

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, অনন্তনাগ-রাজৌরি আসনে প্রার্থী হবেন দলের সুপ্রিমো গুলাম নবি আজাদ। ওই সিদ্ধান্তের কয়েকদিন বাদেই ফিডিপির পক্ষ থেকে জানানো হয়, ওই আসনে লড়বেন দলের নেত্রী মেহবুবা মুফতি। রাজনৈতিক পর্যবেক্ষকরা ধরেই নিয়েছিল, উপত্যকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হওয়ায় অনন্তনাগ-রাজৌরি আসনে ধুন্ধুমার লড়াই হবে। কিন্তু আচমকাই রণে ভঙ্গ দিলেন বিজেপি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গুলাম নবি আজাদ।

কংগ্রেসে থাকাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গোপনে সখ্যতা গড়ে তোলার অভিযোগ রয়েছে গুলাম নবি আজাদের। যে কারণে সাংসদ না থাকা সত্বেও দিল্লির সরকারি বাসভবন দখলে রেখে দিতে পেরেছেন তিনি। এমনকি মোদি সরকার এক দেশ এক ভোট নীতি কার্যকরের জন্য যে বিশেষ কমিটি গরেছে তাতেও ঠাঁই পেয়েছেন আজাদ। যে কারণে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের নেতারা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘মোদি গোলাম’ হিসেবেই কটাক্ষ করেন। ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পারুখ আবদুল্লা ভোট প্রচারে বেরিয়ে অভিযোগ করেছেন, ‘বিজেপি বিরোধী ভোট ভাগ করতেই আজাদ বিভিন্ন আসনে প্রার্থী দাঁড় করিয়েছেন।’

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?