আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অপারেশন সিঁদুর’-এর সময়ে গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া কুখ্যাত সাইবার সন্ত্রাসী পাকড়াও

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক সন্ত্রাসী। নাম তার জসিম শাহনওয়াজ আনসারি। সে হ্যাক করার চেষ্টা করেছিল একের পর এক গুরুত্বপূর্ণ ভারতীয় সাইট, মেল। মাত্র আঠেরোতেই হাত পাকিয়েছিল এই কাজে। ভারতের ৫০টিরও বেশি সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছিল জসিম। অবশেষে এটিএসের জালে ধরা পড়ল এই সাইবার অপরাধী। গুজরাত অ্যান্টিটেরোরিস্ট স্কোয়াড (ATS) জসিম শাহনওয়াজ আনসারিকে গ্রেফতার করেছে।

চলতি মাসের ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালানোর পর থেকে জসিম জান প্রাণ লড়িয়ে একের পর এক সরকারি সাইটে সাইবার হামলা চালায়। এটিএস আধিকারিকদের মতে, আনসারি অন্যান্য কিশোরদের সঙ্গে মিলে AnonSec নামে একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছিল। সেখানে তারা GitHub এবং Termux এর মতো প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ফ্রি টুলস ব্যবহার করে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS) আক্রমণ সমন্বয় করত।

তাদের গ্রুপের লক্ষ্যবস্তুতে ছিল মূলত ভারতের প্রতিরক্ষা, বিমান চলাচল, অর্থ এবং নগর উন্নয়ন খাতের গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রগুলি। বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে এই কিশোরেরা কিছু সাইটে লিখত “ভারত হয়তো এটি শুরু করেছে, কিন্তু আমরাই এটি শেষ করব”-এর মতো দেশবিরোধী কথা।

তদন্তকারীরা জানিয়েছেন যে এই দলটি পাইথন প্রোগ্রামিং শেখা এবং আক্রমণ চালানোর জন্য ইউটিউব টিউটোরিয়াল ও ওপেন-সোর্স সফটওয়্যার ব্যবহার করেছিল। আনসারির বিরুদ্ধে অভিযোগ, ডিজিটাল ট্র্যাফিকের মাধ্যমে সরকারি সার্ভারগুলিকে নষ্ট করে দেওয়ার জন্য পাইড্রয়েডের মতো সরঞ্জাম ব্যবহার করেছিল সে। এটিএসের দাবি, দলটি checkhost.net এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের আক্রমণের সাফল্য যাচাই করতে শিখেছিল। তারপরে অনলাইন চ্যাট গ্রুপগুলিতে নিজেদের কৃতিত্ব সম্পর্কে বড়াই করেছিল।

যদিও এদের অনেক আক্রমণই ছিল প্রাথমিক প্রকৃতির। তবুও আক্রমণের ক্রমাগত বাড়বৃদ্ধি এবং সময় গোয়েন্দা সংস্থাগুলির কাছে রেড সিগন্যাল পাঠায়। ভারতের সামরিক কার্যকলাপ সম্পর্কিত সাইবার-ফোরামগুলিতে আলোচনার পর গুজরাত এটিএস নজরদারি জোরদার করে। টেলিগ্রাম থেকেই পাওয়া যায় জসিম ও তার দলবলের আক্রমণের নীল নকশা।

তদন্তকারীদের অবাক করে দিয়েছে কেবল আঠেরো বছরের কিশোরের আক্রমণের সাহসিকতাই নয়, এর নেপথ্যে থাকা জনসংখ্যাও। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আনসারি। সম্প্রতি পরীক্ষায় ফেল করেছে সে। নাবালকদের সাইবার নাশকতা দলের পান্ডা ছিল এই কিশোরই। এটিএস আধিকারিকরা নিশ্চিত করেছেন যে কমপক্ষে আরও একজন ১৭ বছর বয়সী কিশোর তদন্তের আওতায় রয়েছে।

এটিএস এখন জানার চেষ্টা করছে যে জসিম শাহনওয়াজ আনসারিরা একাই এই কাজ করছিল নাকি বিদেশী হ্যান্ডলাররা তাদের সাইবার নাশকতার জন্য উৎসাহিত করেছিল। ইতিমধ্যে আনসারি ও তার দলের বিরুদ্ধে সাইবার সন্ত্রাস সম্পর্কিত আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ