প্রার্থী তালিকা ঘোষণার পরেই হরিয়ানায় বিজেপিতে গৃহযুদ্ধ, দল ছাড়লেন ২০ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই হরিয়ানা বিজেপিতে শুরু হয়েছে গৃহযুদ্ধ। টিকিট না পেয়ে ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন কয়েক ডজন নেতা। অনেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ঘোষণা করেছেন। অনেকে আবার দল ছেড়েছেন। দলত্যাগীদের মধ্যে যেমন রয়েছেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি, তেমনই রয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। ভোটের মুখে একের পর এক নেতার দলত্যাগে সিঁদূরে মেঘ দেখছেন বিজেপি’র রাজ্য নেতৃত্ব।

আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার ভোট। এক দফাতেই ৯০ আসনে ভোট নেওয়া হবে। গতকাল বুধবারই (৪ সেপ্টেম্বর) বিজেপির তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফাতে ৯০ আসনের মধ্যে ৬৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপির অন্দরে ক্ষোভের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

টিকিট না পেয়ে এদিন বিজেপি ছাড়ার ঘোষণা করেছেন রতিয়ার বিধায়ক লক্ষ্মণদাস নাপা, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সভাপতি করণ দেব কম্ভোজ, দাদরির কিষাণ মোর্চার জেলা সভাপতি বিকাশ সিং বল্লে, সোনিপত বিজেপির পর্যবেক্ষক অমিত জৈন, হরিয়ানা বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি সুখবিন্দর মান্ডি, হিসারের বিজেপি নেতা দর্শন গিরি মহারাজ, সবিতা জিন্দল, নবীন গোয়েল, সতীশ খোলা, প্রাক্তন মন্ত্রী বচন সিং আর্যের মতো দাপুটে নেতা-নেত্রীরা। সবিতা জিন্দল বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে নির্দল হয়ে ভোটে লড়ারও ঘোষণা করেছেন।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?