অফিসের ৭৫ শতাংশ আসন স্থানীয়দের জন্য সংরক্ষিত, মিলল সুপ্রিম ছাড়পত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার যে কোনও বেসরকারি অফিসের ৭৫ শতাংশ আসনই স্থানীয়দের জন্য সংরক্ষিত রাখতে হবে। দিন কয়েক আগে হরিয়ানার সমস্ত বেসরকারি অফিসগুলিকে এমতাই নির্দেশ দিয়েছিল হরিয়ানা সরকার। কিন্তু হরিয়ানা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তার ওপর স্থগিতাদেশ জারি করেছিল হরিয়ানা এবং পঞ্জাব হাইকোর্ট। কিন্তু সম্প্রতি সেই স্থগিতাদেশ তুলে নিয়ে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্তে শিলমোহর দিল দেশের সর্বোচ্চ আদালত। 

তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি এদিন সুপ্রিম কোর্ট হরিয়ানা সরকারকে এই নির্দেশও দিয়েছে যে, কোনও বেসরকারি সংস্থা যদি এই নিয়ম না মানতে চান তাহলে তাদের ওপর জোর খাটিয়ে এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না হরিয়ানা সরকার। এক্ষেত্রে সরকারকে বলপ্রয়োগ করে নিয়ম চাপানোর বিষয়টি থেকে বিরত থাকতে হবে।

উল্লখ্য, হরিয়ানা সরকার স্থানীয় অর্থাৎ রাজ্যবাসীর কথা ভেবে সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছিল তার ওপর জানুয়ারি মাসে স্থগিতাদেশ জারি করে হরিয়ানা এবং পঞ্জাব হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফেব্রুয়ারির শুরুতেই সুপ্রিম কোর্টে যায় হরিয়ানা সরকার। বুধবার ছিল সেই মামলার শুনানির তারিখ। তখনই হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বাতিল করেছেন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে হ্রিয়ান সরকারের যুক্তি ছিল, হরিয়ানা হাইকোর্ট মাত্র দেড় মিনিটের মধ্যেই এই মামলার রায় দিয়েছে। সরকারপক্ষের উকিলকে এত কম সময় দেওয়া হয়েছে যে তারা এই সিদ্ধান্তের পিছনের আসল কারণ এবং অন্যান্য কোনও যুক্তিই খাড়া করার সুযোগ পায়নি। এরপরেই হাইকোর্টের ওই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট হরিয়ানা হাইকোর্টকে সরকারপক্ষের সমস্ত কথা শোনার এবং তারপর এই বিষয়ে উপযুক্ত রায় দেওয়ার নির্দেশ দিয়েছে। 

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়