সাতসকালে দালের খরকিয়ার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

সাত সকালে প্রাণঘাতী গুলি হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন হরিয়ানার প্রখ্যাত গায়ক-সুরকার দালের খরকিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে প্রাণঘাতী গুলি হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন হরিয়ানার প্রখ্যাত গায়ক-সুরকার দালের খরকিয়া। জানা গিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে গায়কের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় একদল দুষ্কৃতী। তখন গাড়ির ভিতরেই ছিলেন দালের। তবে সৌভাগ্যবশত অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন তিনি। তবে গায়কের রেঞ্জ রোভার গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। হরিয়ানার ব্যস্ততম রাস্তায় সাত সকালে এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুসারে, হামলার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দায় স্বীকার করে নিয়েছে অনিল পণ্ডিত নামে এক হামলাকারী। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সদস্য বলে জানা গিয়েছে। বিষয়টি এখন খতিয়ে দেখছে হরিয়ানার পুলিশ। তবে হামলার নেপথ্যে কারণ এখনও জানা যায়নি। সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে এখন গ্যাংস্টারের দলের শেয়ার করা পোস্টের একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। জানা গিয়েছে, আজ সকালে যখন গায়ক তাঁর বিলাসবহুল গাড়িতে চেপে গন্তব্যে যাচ্ছিলেন, তখনই অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা গায়কের গাড়ি ঘিরে ফেলে এবং লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। যাতে গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও গায়কের উপর কোনও আঘাত লাগেনি।

গ্যাংস্টারের পোস্টে দাবি করা হয়েছে যে, ‘হয় আমাদের ফোন কলের উত্তর দিন, পরবর্তী গুলি সরাসরি আপনার বুকে লাগবে।’ পুলিশ এখন পোস্টটির সত্যতা যাচাই করছে এবং যে অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করা হয়েছিল, সেটি শনাক্ত করার চেষ্টা করছে। তবে এটি নিছক চাঁদাবাজির চেষ্টা ছিল, নাকি ভীতি প্রদর্শনের কোনও ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গোলাগুলির পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ফরেনসিক পরীক্ষার জন্য গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে এবং জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে একাধিক দল গঠন করা হয়েছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। হরিয়ানভি গানের জন্য পরিচিত দিলের খরকিয়ার দেশজুড়ে ব্যপক জনপ্রিয়তা রয়েছে। তাই এই ঘটনায় গায়কের ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি