আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পয়লা জুলাই HDFC ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে HDFC Ltd

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী পয়লা জুলাই এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে এইচডিএফসি। মঙ্গলবার এ কথা জানিয়েছেন এইচডিএফসি গ্রুপের চেয়ারম্যান দীপক পারেখ। আগামী ৩০ জুন শেয়ার বাজার বন্ধ হওয়ার পরেই বৈঠকে বসবেন দুই সংস্থার পরিচালকরা। ওই বৈঠকেই সংযুক্তিকরণের বিষয়ে অনুমোদন  দেওয়া হবে। ১৩ জুলাই শেয়ারবাজার থেকে এইচডিএফসি লিমিটেডের নথিভুক্তীকরণ বাতিল হবে। অর্থা‍ৎ এইচডিএফসির আর কোনও শেয়ার স্টক এক্সচেঞ্জে থাকবে না।

এইচডিএফসি লিমিটেড মিশে যাওয়ার ফলে এইচডিএফসি ব্যাঙ্ক বিশ্বের সবচেয়ে মূল্যবান পাঁচ ব্যাঙ্কের তালিকায় ঠাঁই করে নেবে। চলতি বছরের এপ্রিল মাসে মূলধনের নিরিখে বিশ্বের ব্যাঙ্কিং জগতে ১১ নম্বরে ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। গত বছরের এপ্রিলেই দুই সংস্থার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পরে ওই সিদ্ধান্তকে অনুমোদন দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিল এইচডিএফসি গোষ্ঠী। জুলাই মাসে    দেশের বৃহত্তম বেসরকারি লেনদেনকারী এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে এইচডিএফসি লিমিটেডের সংযুক্তিকরণের ছাড়পত্র দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।

এইচডিএফসি ব্যাঙ্কের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ৪ হাজার কোটি মার্কিন ডলারের বিনিময়ে দুই সংস্থার মধ্যে চুক্তি হবে। সংযুক্তিকরণের ফলে ঋণ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে গ্রাহকদের নির্দিষ্ট সুবিধা হবে। এইডিএফসি লিমিটেডের প্রত্যেক শেয়ারগ্রহীতাকে সংযুক্তিকরণের পরে এইচডিএফসির ৪২টি শেয়ার দেওয়া হবে। পয়লা জুলাই থেকে দুই সংস্থা মিশে যাচ্ছে তা ঘোষণার পরে এদিন শেযারবাজারে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারদর এক লাফে ৫ শতাংসের বেশি বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ