দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাথরসে গেলেন রাহুল, শোকসন্তপ্ত পরিবারকে দিলেন পাশে থাকার বার্তা

নিজস্ব প্রতিনিধিঃ হাথরসে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ১২১ জন। শুক্রবার সকালে নয়া দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সেখানে গিয়ে তিনি সাক্ষাৎ করেন নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে।

জানা গিয়েছে, সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধি। শোকসন্তপ্ত পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘’সৎসঙ্গ’ অনুষ্ঠানস্থলের প্রশাসন ভালো ছিল না। তবে এদিন সকালে বিরোধী দলনেতা আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি তাঁর দলের মাধ্যমে আমাদের সাহায্য করবেন।‘ পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যরা রাহুলকে এদিন জানিয়েছে, ঘটনার সময় প্রশাসনের কেউ উপস্থিত ছিল না। তাঁরা কারও সাহায্য পাননি। বলা বাহুল্য, হাথরসে পদপিষ্ট ঘটনায় সরব মোদি সরকারকে একেবারে কোণঠাসা করেছে বিরোধী শিবির। তাই সমালোচনার মুখে পড়ে যোগী প্রশাসন চার জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার হাথরসের সিকান্দাররাউয়ে স্বঘোষিত ধর্মগুরু ‘বোলে বাবা’ নারায়ণ সাকার হরির বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ওই ধর্মসভা শেষে তাঁবু থেকে বেরনোর সময়ে শুরু হয় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২১ জন। ঘটনার পরেই গা ঢাকা দেন ‘ভোলে বাবা’ এবং সৎ সঙ্গের আয়োজকরা। পুণ্যের লোভে গিয়ে ১২১ জন পুণ্যার্থীর বেঘোরে প্রাণ হারানো নিয়ে যোগী প্রশাসন কাঠগড়ায় উঠেছে। মুখ রক্ষায় সৎ সঙ্গের আয়োজকদের বিরুদ্ধে সিকান্দাররাউ থানায় এফআইআর দায়ের করা হলেও তাতে নাম ছিল না ভোলে বাবার। আর তাতে ক্ষোভ উগড়ে দিয়েছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ