ঢোক গিলে সাংবাদিকদের ক্যারেক্টার সার্টিফিকেটের নির্দেশিকা প্রত্যাহার

নিঃশর্তে পুলিশ সুপার চাইলেন ক্ষমা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাপে পড়ে হিমাচল প্রদেশ সরকার তুলে নিল সাংবাদিকদের ক্যারেক্টর সার্টিফিকেট সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করেছিল বিলাসপুরের পুলিশ সুপারেরর দফতর। পুলিশ সুপার এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাঁর দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকার জন্য তিনি সংবাদমাধ্যমের কাছে নিঃশর্তে ক্ষমা চাইছেন। প্রধানমন্ত্রীর সফর কভার করার জন্য যে সব সাধারণ নিয়ম মেনে চলতে হয়, সেটুকুই করলেই হবে। প্রশাসন প্রত্যেক সাংবাদিককে মোদির সফরের জন্য পাশ ইস্যু করবে। 

পুলিশ সুপার বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এই দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত হিমাচলপ্রদেশ সফর যে সব সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কভার করবেন, তাদের প্রত্যেককে দিতে হবে চরিত্রের শংসাপত্র। সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল। সংবাদমাধ্যমের সব প্রতিনিধিদের স্বাগত জানানো হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনে সাংবাদিকদের সিকিউরিটি পাশ ইস্যু করা হবে। 

বিলাসপুরের পুলিশ সুপারের পাশাপাশি রাজ্য পুলিশের মহানির্দেশক সঞ্জয় কুন্ডুও ওই বিজ্ঞপ্তির জন্য সংবাদমাধ্যমের কাছে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। বলেছেন – কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত হিমাচল প্রদেশের সফর যে সব সাংবাদিক কভার করবেন তাদের প্রত্য়েককে স্বাগত জানানো হচ্ছে।  বিতর্কিত ওই নির্দেশিকার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছেন। 

এই নির্দেশিকাকে কেন্দ্র করে যে সংবাদমাধ্যমে অসন্তোষ তৈরি হবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। যথারীতি সেটাই হয়েছে। সূত্রে পাওয়া খবর অনুসারে, এডিটর্স গিল্ড এই বিজ্ঞপ্তি দেখে রীতিমতো ফুঁসছে। ক্ষোভের পারদ ক্রমশ চড়তে থাকায় চাপে পড়ে নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হল।   

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ